1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ

অর্থনীতি বাঁচাতে পাকিস্তানকে ২৩০ কোটি ডলার দিচ্ছে চীন

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অর্থনৈতিক সংকট বাড়ছে। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ক্রমেই কমছে রিজার্ভ, কমছে নিজস্ব মুদ্রার মানও। এই পরিস্থিতিতে অর্থনীতি বাঁচাতে ইসলামাবাদকে ২৩০ কোটি মার্কিন ডলার দিচ্ছে চীন।

মূলত ঋণ চুক্তির অধীনে ‘কয়েক দিনের মধ্যে’ চীনের কাছ থেকে বিপুল এই অর্থ হাতে পাবে পাকিস্তান। বৃহস্পতিবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

পাকিস্তানের প্রধান সারির সংবাদমাধ্যম দ্য ডনের বরাত দিয়ে ভারতীয় এই বার্তাসংস্থাটি জানিয়েছে, চীনের একাধিক ব্যাংকের কনসোর্টিয়াম এবং পাকিস্তান আগেই ২.৩ বিলিয়ন বা ২৩০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ সুবিধা চুক্তি স্বাক্ষর করেছিল।

চুক্তির সর্বশেষ আপডেটে বুধবার পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, ঋণ চুক্তির অধীনে চীন থেকে নগদ এই অর্থপ্রবাহ কয়েক দিনের মধ্যেই চলে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

টুইটারে দেওয়া এক বার্তায় মিফতাহ ইসমাইল বলেছেন, ‘চীনা ব্যাংকের কনসোর্টিয়াম আজকে ১৫০০ কোটি আরএমবি (চীনা মুদ্রা) ঋণ সুবিধা চুক্তি স্বাক্ষর করেছে। পাকিস্তান স্বাক্ষর সম্পন্ন করেছে গতকাল। কয়েকদিনের মধ্যেই নগদ অর্থ চলে আসবে বলে আশা করা হচ্ছে। এই লেনদেন সহজতর করার জন্য আমরা চীনা সরকারকে ধন্যবাদ জানাই।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিও চীনকে ধন্যবাদ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং চীনের জনগণের প্রতি (পাকিস্তান) কৃতজ্ঞ। চীনা কনসোর্টিয়াম অব ব্যাংক আজ ১৫০০ কোটি আরএমবি ঋণ সুবিধা চুক্তিতে স্বাক্ষর করেছে। চীন হলো আমাদের সব সময়ের বন্ধু এবং যেকোনো পরিস্থিতিতে অব্যাহত সমর্থনের জন্য পাকিস্তানের জনগণ কৃতজ্ঞ।’

পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভের অবস্থা খুবই খারাপ জায়গায় এসে পৌঁছেছে। পাকিস্তানের মুদ্রার মূল্যও ভয়ংকরভাবে কমে গেছে। এই সংকট থেকে উদ্ধার করতে চীনের একাধিক ব্যাংকের কনসোর্টিয়াম ইসলামাবাদকে ২৩০ কোটি মার্কিন ডলার দিচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, গত ১০ জুনের হিসেব অনুযায়ী, পাকিস্তানের স্টেট ব্যাংকের কাছে ৯০০ কোটি মার্কিন ডলার আছে, তা দিয়ে মাত্র ছয় সপ্তাহের আমদানির খরচ মেটানো সম্ভব। তাই চীনের থেকে ২৩০ কোটি ডলার পাওয়া পাকিস্তানের জন্য খুবই প্রয়োজন ছিল।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও পাকিস্তানের আলোচনা চলছে। তারা যাতে আগের মতো এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি দেয় তা নিয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে।

বুধবার রাতে আইএমএফ ও পাকিস্তান ২০২২-২৩ অর্থবছরের বাজেট নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। সেখানে কীভাবে খরচ কমানো হবে এবং আয় বাড়ানো হবে, তা নিয়ে মতৈক্যে পৌঁছেছে উভয় পক্ষই।

দ্য ডন জানিয়েছে, সমঝোতা অনুযায়ী প্রতি মাসে পাঁচ রুপি করে পেট্রোলিয়াম লেভি বসানো হবে। ১০ মাস লেভি বসবে। কর আদায়ের টার্গেট করা হয়েছে ৪২ হাজার ২০০ কোটি রুপি। সংস্থাগুলোকে পভার্টি ট্যাক্স দিতে হবে। অতিরিক্ত বেতন ও পেনশনের জন্য যে তহবিল রাখা হয়েছিল, সেটাও বন্ধ করা হবে।

সূত্র: এএনআই, ডয়চে ভেলে

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..