1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে পুলিশ কমিশন অধ্যাদেশ পাস করা হয়েছে : পরিবেশ উপদেষ্টা অতীতের ‘তামাশার নির্বাচন’ থেকে বেরিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান চীনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত ইন্টারনেট বন্ধ করে গণহত্যা : জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দুপুরে ব্রিফ, আছেন যুক্তরাজ্যের চিকিৎসক বিল অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের দ্বিধা-বিভক্ত রায় খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল, বাংলাদেশের এক টাকায় কত রিয়াল মিলবে

অস্ত্র সরবরাহ নিয়ে ফ্রান্স-জার্মানিকে হুঁশিয়ারি পুতিনের

  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: চলমান সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে সতর্ক করে দিয়ে রুশ এই নেতা বলেছেন, এটি ইউক্রেনকে আরও অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে।

ইউরোপের এই দুই দেশের দুই শীর্ষ নেতার সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট পুতিন। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন শনিবার ফরাসি ও জার্মান নেতাদের সাথে একটি ত্রিমুখী টেলিফোন আলাপের সময় এই মন্তব্য করেন। ফোনালাপে ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ক্রমাগত স্থানান্তরের বিরুদ্ধে সতর্ক করার পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের ব্যাঘাতের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে দায়ী করেন।

ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা ‘বিপজ্জনক’ উল্লেখ করে ‘পরিস্থিতির আরও অস্থিতিশীলতা এবং মানবিক সংকট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে’ ইমানুয়েল ম্যাক্রোঁ ও ওলাফ শলৎসকে প্রেসিডেন্ট পুতিন সতর্ক করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

অন্যদিকে জার্মান চ্যান্সেলরের মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, ৮০ মিনিট দীর্ঘ এই ফোনালাপে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি ও দেশটি থেকে রুশ সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট পুতিনকে আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ওলাফ শলৎস।

জার্মান চ্যান্সেলরের ওই মুখপাত্র আরও বলেছেন, চলমান যুদ্ধের অবসানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আন্তরিক ও সরাসরি আলোচনায় যুক্ত হতে পুতিনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে পারে- এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ।’

রাশিয়ার সামরিক অভিযান মোকাবিলায় এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমারা। এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো।

রুশ বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ‘বুদ্ধিমান লোকজন’ ইউক্রেনের অস্ত্রভাণ্ডার আরও বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..