1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ

‘আফগানিস্তানে মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের জন্য সুখবর আসছে’

  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে থমকে আছে মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া। এবার তাদের জন্য সুখবর আসছে বলে জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। সোমবার (১৬ মে) সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাধ্যমিকের নারী শিক্ষার্থীদের স্কুলে ফেরা নিয়ে শিগগির সুখবর আসছে।

দেশটি থেকে গত আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেনা প্রত্যাহার করার পর ক্ষমতার আসনে বসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। গত মার্চের শেষে তারা মাধ্যমিক স্কুল ও কলেজগামী নারী শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া বন্ধ করে দেয়

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার এ অপ্রত্যাশিত ঘোষণা অনেক আফগান ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে।

তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি বলেছেন, ‘ আমি কিছু তথ্য স্পষ্ট করতে চাই। নারীদের শিক্ষার বিরোধিতা করে এমন কেউ নেই।’ তালেবানের এই নেতা গত মার্চে প্রথমবার জনসম্মুখে এসেছিলেন।

সিরাজুদ্দিন হাক্কানি তার প্রথম টেলিভিশন বক্তব্যে আরও বলেন, মেয়েরা প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অনুমতি দেওয়ার জন্য একটি পদ্ধতিতে কাজ চলছে বলেও জানান তিনি। এই বিষয়টি নিয়ে শিগগির আপনারা সুখবর জানতে পারবেন বলেও জানান এই তালেবান নেতা।

হাক্কানি ইঙ্গিত করে বলেন, আফগান সংস্কৃতি ও ইসলামিক নিয়ম নীতি অনুসারে ড্রেস কোড হওয়া উচিত। বিশেষ করে নারীদের হিজাব পরার বিষয়টিও তুলে ধরেন তিনি।

ক্ষমতায় ফেরার পর তালেবান সরকার অন্তত হিজাব, স্কার্ফ পরার কথা বললেও মুখ খোলা রাখতে পারতেন আফগান নারীরা। কিন্তু মে মাসের শুরুর দিকে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা আফগান নারীদের প্রকাশ্য স্থানে মুখ-ঢাকা বোরকা পরতে হবে বলে আদেশ জারি করেন। কোনো নারী এই নিয়ম না মানলে এবং সরকারের হুঁশিয়ারি অগ্রাহ্য করলে তার পরিবারের পুরুষ সদস্য বা অভিভাবকের কারাদণ্ড পর্যন্ত হতে পারে এমনটাও জানানো হয়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের পূর্বের শাসনকালে নারীদের মুখ ঢেকে বাইরে বের হওয়ার এ নিয়ম চালু ছিল। নারীরা বাইরে কাজ করতে পারতেন না সে সময়, এমনকি মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ ছিল। কিন্তু গতবছর আগস্টে তালেবান কাবুল দখলের পর তারা নারী অধিকারকে সম্মান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল। কিন্তু ধীরে ধীরে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসতে শুরু করে তালেবান সরকার।

সূত্র: এএফপি, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..