1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

আমার পরিবার বিপদে আছে, কাউকে তথ্য দেবেন না: জিন্দালের আকুতি

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দল থেকে বহিষ্কৃত ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা নবীন কুমার জিন্দাল জানিয়েছেন, তার পরিবার বিপদে আছে এবং ইসলামিক মৌলবাদীদের হামলার আশঙ্কায় রয়েছে।

আর তাই তার ও তার পরিবারের তথ্য কাউকে না জানানোর আকুতি জানিয়েছেন তিনি। রোববার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে হামলার আশঙ্কায় নিজের ও নিজের পরিবারের সদস্যদের তথ্য কাউকে না জানানোর আবেদন জানিয়ে শনিবার সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে একটি টুইট করেন বিজেপির দিল্লি শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল।

দল থেকে সদ্য বহিষ্কৃত এই বিজেপি নেতা হিন্দিতে করা ওই টুইটে বলেন, ‘আমি বিনীতভাবে সকলকে আমার এবং আমার পরিবার সম্পর্কে কোনো তথ্য কারও সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করছি। আমার অনুরোধ সত্ত্বেও অনেকেই সোশ্যাল মিডিয়ায় আমার আবাসিক ঠিকানা পোস্ট করছেন। আমার পরিবার ইসলামিক মৌলবাদীদের হুমকির সম্মুখীন হয়েছে।’

এনডিটিভি বলছে, জিন্দাল বেশ কিছু স্ক্রিনশটও শেয়ার করেছেন যেখান থেকে তিনি হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন এবং দিল্লি পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জিন্দাল নিজেকে একজন ‘গর্বিত হিন্দু’ হিসাবে উল্লেখ করে বলেছেন, এই মুহুর্তে তার মূল মনোযোগ হলো- নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

উল্লেখ্য, ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন।

তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে।

অবশ্য এরপরই অনেকটা নড়েচড়ে বসে বিজেপি। পরিস্থিতি বিবেচনায় বিজেপি গত রোববার অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করা করে। এমনকি পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তা অভিযুক্ত নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। আদেশ গুপ্তা বলেছেন, জিন্দালের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করেছে এবং একইসঙ্গে সেই মন্তব্য দলের মৌলিক বিশ্বাসের পরিপন্থি।

নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে গত সপ্তাহে তিনি বলেন, ‘আপনার (জিন্দাল) প্রাথমিক সদস্যপদ অবিলম্বে বাতিল করা হয়েছে এবং আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

পেশায় সাবেক একজন সাংবাদিক নবীন কুমার জিন্দাল অতীতেও তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিতর্কিত হয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের একটি ভিডিও শেয়ার করার অভিযোগে পাঞ্জাবে জিন্দালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল বলেও জানিয়েছে এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..