1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
রাবিতে দ্বিতীয়বারের মতো শুরু ৮ দিনব্যাপী বইমেলা ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ অবৈধ : হাইকোর্ট প্রথম প্রান্তিকে লুব-রেফের লোকসান বেড়েছে ৭১ শতাংশ জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা, যুবক গ্রেপ্তার খুব শিগগিরই আমাদের নেতা দেশে আসবেন : মির্জা ফখরুল গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট, ফায়ার সার্ভিস পৌঁছেছে কেবল ৩০ ফুট মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা নিহত ৩১ সড়ক ছাড়লেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা, ফার্মগেটে যানচলাচল শুরু পঞ্চদশ সংশোধনী : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি মুলতবি ‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব

ইউক্রেনকে ইইউয়ের সদস্য করতে জার্মানি-ফ্রান্স-ইতালির সমর্থন

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী তিন দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালির নেতারা বলেছেন, তারা ইইউতে যোগ দেওয়ার জন্য ইউক্রেনের আবেদন সমর্থন করেন এবং অবিলম্বে ইউক্রেনকে সদস্য প্রার্থীর মর্যাদা দেওয়া উচিৎ।

কিয়েভে এক যৌথ সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, ইউক্রেন ইউরোপীয় পরিবারেরই সদস্য- তবে ইইউয়ের সদস্য হওয়ার জন্য সব যোগ্যতা তাদের পূরণ করতে হবে।

অন্যদিকে ইতালিয়ান প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে ইউক্রেনের মানুষ সেই সব মূল্যবোধকেই রক্ষা করছেন, যার ওপর ভিত্তি করেই ইউরোপীয় ইউনিয়ন গড়ে উঠেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশের ওপর রাশিয়ার হামলা পুরো ইউরোপের ওপরই হামলার সামিল এবং কেবল ঐক্যবদ্ধভাবেই এটি থামানো সম্ভব।

ইউরোপের নেতাদের একযোগে কিয়েভ সফরের উদ্দেশ্য ছিল ইউক্রেনের প্রতি তাদের সমর্থন জানানো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বুধবার রাতের এক ট্রেনে একসাথে কিয়েভে এসে পৌঁছান ইউক্রেনের প্রতি তাদের সংহতি জানাতে।

কিয়েভে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘এটি এক গুরুত্বপূর্ণ মূহূর্ত। আমরা ইউক্রেনের জনগণের কাছে একটি ঐক্যের বার্তা দিচ্ছি।’

সেখানে তাদের সঙ্গে আরও যোগ দেন রোমানিয়ার প্রেসিডেন্ট কালিউস আয়োহানিস। ইউরোপের এই গুরুত্বপূর্ণ নেতারা যখন কিয়েভ সফর করছিলেন, তখনও কিয়েভে বিমান হামলার সতর্ক সংকেত বাজছিল। চার নেতা ইউক্রেনের ইরপিন শহর পরিদর্শন করেন, যেটি যুদ্ধের শুরুতেই মারাত্মকভাবে বিধ্বস্ত হয়।

এসময় তারা একটি দেয়াল লিখন দেখতে পান, যাতে লেখা ছিল, ‘ইউরোপকে গড়ে তোলো, যুদ্ধ নয়। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এটি দেখে মন্তব্য করেন, ‘এটি বেশ নাড়া দেওয়ার মতো একটি স্লোগান, এটাই সঠিক বার্তা।’

এই সফরের আয়োজন করতে বেশ দীর্ঘ সময় লেগেছে, কারণ জার্মানি, ফ্রান্স এবং ইতালি যুদ্ধ শুরুর পর থেকে যে ধরনের অবস্থান নিয়েছিল, তার সমালোচনা করছিল ইউক্রেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন যেখানে এরই মধ্যে দুই বার কিয়েভ সফর করেছেন, সেখানে ওলাফ শলৎস বা ইমানুয়েল ম্যাক্রোঁর কেন আসতে এত দেরি হলো, সেই প্রশ্ন তুলে সমালোচনা করছিলেন অনেকে।

তবে জার্মানি, ফ্রান্স এবং ইতালি- এই তিন দেশের নেতাই বলছেন, তারা ইউক্রেনের জোরালো সমর্থক। তিনটি দেশই বলছে, তারা রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে অনেক বাস্তব পদক্ষেপ নিয়েছে এবং ইউক্রেনের জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..