1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু রোববার খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত

ইউক্রেনের আগে স্কুলের নিরাপত্তায় টাকা খরচ করুন, দাবি ট্রাম্পের

  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে সাহায্য পাঠানোর বদলে স্কুলের নিরাপত্তার জন্য অর্থায়নকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগ্নেয়াস্ত্রের পক্ষে আয়োজিত এক সম্মেলনে ট্রাম্প এই মন্তব্য করেন।

সেখানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে বিলিয়ন ডলার সাহায্য হিসেবে পাঠাতে পারে, তাহলে দেশের মাটিতে আমাদের শিশুদের নিরাপদ রাখতে আমাদের যেকোনো কিছু করতে পারা উচিৎ।’

হিউস্টনে আগ্নেয়াস্ত্রের পক্ষে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের চলমান সম্মেলনে এই মন্তব্য করেছেন ট্রাম্প। টেক্সাসের ইউভালডে শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোরের গুলিতে ১৯ শিশু মারা যাওয়ার তিনদিন পর এমন বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরাক ও আফগানিস্তানে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি এবং তার বিনিময়ে কিছু পাইনি। পৃথিবীর বাকি দেশ গঠন করার আগে আমাদের নিজেদের সন্তানদের জন্য নিরাপদ স্কুল গঠন করা উচিৎ।’

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইউক্রেনে প্রায় চার হাজার কোটি ডলার সহায়তা পাঠানোর পক্ষে ভোট দিয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা পাঠিয়েছে দেশটিতে।

তবে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার বিরোধিতা করেছেন ট্রাম্প। তার মতে, ‘অশুভ’ শক্তির বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সভ্য আমেরিকানদের আগ্নেয়াস্ত্রের অনুমতি দেওয়া প্রয়োজন। স্কুলের নিরাপত্তা নিশ্চিতে প্রতি স্কুলে অন্তত একজন সশস্ত্র পুলিশ অফিসার রাখা এবং মেটাল ডিটেক্টরসহ কেবলমাত্র একটি প্রবেশপথ রাখার প্রস্তাব করেন তিনি।

ট্রাম্প তার বক্তব্যে বলেন, ‘অস্ত্র হাতে একজন মন্দ লোককে থামানোর একমাত্র পথ হচ্ছে, অস্ত্র হাতে একজন ভালো মানুষ।’

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট আরও বলেন, অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ না করে বন্দুকধারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নজর দেওয়া গুরুত্বপূর্ণ। নিজের বক্তব্যে টেক্সাসের ইউভালডের স্কুলে হওয়া গুলির ঘটনায় নিহতদের নাম নিয়ে তিনি বলেন, ‘অশুভ শক্তির উপস্থিতির কারণে আইন মেনে চলা নাগরিকদের অস্ত্রধারণ যৌক্তিক, তাদের নিরস্ত্র করা নয়।’

৫০ লাখ সদস্যের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বার্ষিক এই সভা অনুষ্ঠিত হচ্ছে টেক্সাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সাড়ে চারশো কিলোমিটার দূরে।

সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেখানে যাননি বেশ কয়েকজন বক্তা ও সঙ্গীতশিল্পী। যার মধ্যে রয়েছেন- টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট, সিনেটর জন কর্নিন ও টেক্সাসে হামলায় ব্যবহৃত রাইফেলের প্রস্তুতকারী প্রতিষ্ঠান।

অনুষ্ঠানের ভেন্যুর বাইরে শত শত বিক্ষোভকারী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল, ‘এনআরএ শিশু হত্যা করে’, ‘শিশুদের রক্ষা কর, অস্ত্র নয়।’ বিক্ষোভকারীরা ক্রুশ এবং নিহত শিশুদের ছবিও প্রদর্শন করে।

সূত্র : বিবিসি বাংলা

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..