1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ

ইউক্রেনে রুশপন্থি রাজনীতিক ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশপন্থি রাজনীতিক ভিক্টর মেদভেদচুককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা সেবা সংস্থা। রাশিয়ার আগ্রাসনের পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং ইউক্রেনের সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।

ভিক্টর মেদভেদচুককে ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে মনে করা হয়। বুধবার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের নিরাপত্তা সেবা সংস্থা এসবিইউ একটি ছবি প্রকাশ করেছে যেখানে মেদভেদচুককে হাতকড়া পরা এবং ইউক্রেনীয় সামরিক পোশাকে অবসন্ন অবস্থায় দেখা যাচ্ছে।

বিবিসি বলছে, রাষ্ট্রদ্রোহীতার সন্দেহে ইউক্রেনের রাজধানী কিয়েভে গৃহবন্দি ছিলেন ভিক্টর মেদভেদচুক। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরপরই তিনি পালিয়ে যান। তবে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ৬৭ বছর বয়সী মেদভেদচুক।

মঙ্গলবার রাতে দেওয়া এক ভিডিওবার্তায় ভিক্টর মেদভেদচুককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বক্তৃতায় মেদভেদচুককে মুক্তি দেওয়ার বিনিময়ে রাশিয়ার হাতে আটক ইউক্রেনীয় নারী ও পুরুষ বন্দিদের মুক্তির প্রস্তাব দেন তিনি।

বক্তৃতার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘বিশেষ অভিযানের’ মাধ্যমে ভিক্টর মেদভেদচুককে গ্রেপ্তার করেছে ইউক্রেনের নিরাপত্তা সেবা সংস্থা এসবিইউ। পরে এক বিবৃতিতে ইউক্রেনের এই সংস্থাটি জানায়, ‘আপনি একজন রাশিয়াপন্থি রাজনীতিবিদ হতে পারেন এবং বছরের পর বছর ধরে আগ্রাসী রাষ্ট্রের পক্ষে কাজও করতে পারেন। আপনি সাম্প্রতিককালে ন্যায়বিচার থেকে পালানোর চেষ্টা করতে পারেন এবং এমনকি ছদ্মবেশের জন্য ইউক্রেনীয় সামরিক বাহিনীর ইউনিফর্মও পরতে পারেন।’

বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, ‘কিন্তু (এসবের মাধ্যমে) আপনি কখনও শাস্তির হাত থেকে রক্ষা পাবেন? কখনোই না! শেকল আপনার জন্য অপেক্ষা করছে এবং ইউক্রেনের বিশ্বাসঘাতকদের ব্যবস্থাও আপনার মতোই হবে।’

বিবিসি বলছে, প্রেসিডেন্ট পুতিনকে নিজের মেয়ের ধর্মপিতা বলে আখ্যায়িত করে থাকেন ভিক্টর মেদভেদচুক। অত্যন্ত ধনী এই ব্যবসায়ী রাশিয়াপন্থি বিরোধী প্ল্যাটফর্ম – ফর লাইফ পার্টির নেতৃত্বে রয়েছেন। অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি বরাবরই ‘রাজনৈতিক দমনপীড়ন’ বলে আখ্যায়িত করে আসছেন।

বছরের পর বছর ধরে ভিক্টর মেদভেদচুক ছিলেন ইউক্রেনের রাজনীতির কেন্দ্রে। কারণ ক্রেমলিনের সাথে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে তাকে দেখা হতো। কিন্তু ২০২১ সালের মে মাসে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।

অবশ্য মঙ্গলবার রাশিয়া বলেছে যে, তারা ভিক্টর মেদভেদচুকের গ্রেপ্তারের তথ্য পরীক্ষা-নিরীক্ষা করছে। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘এখন ইউক্রেন থেকে এতো মিথ্যা তথ্য আসছে যে সবকিছুই যাচাই-বাছাই করা দরকার।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..