1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি পাকিস্তানে

  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি নিচ্ছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।

এই তালিকায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়া  মুখ্যমন্ত্রী মাহমুদ খান ও উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদও রয়েছেন। মাহমুদ খান ও খালিদ খুরশিদ উভয়েই পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও টিভি।

বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বিষয়ক একটি বৈঠক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মাহমুদ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাশ্মির বিষয়ক উপদেষ্টা কামার জামান কাইরা, অর্থমন্ত্রী সর্দার আয়াজ সাদিক, আইন ও বিচার বিষয়ক মন্ত্রী নাজির তারার, স্বরাষ্ট্রসচিব ইউসুফ নাসিম খোকার এবং ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) নাসির আকবর।

পাকিস্তানের বর্তমান সরকারের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবিতে গত ২৪ মে খাইবার পাখতুনওয়া ‘আজাদি মার্চ’ শুরু করে পিটিআই। ২৫ মে সেই লংমার্চ রাজধানিতে প্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পিটিআইয়ের কর্মী-সমর্থকদের।

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব ইউসুফ নাসিম খোকার বলেন, ২৫ মার্চের লংমার্চে পিটিআইয়ের অনেক সমর্থক রাজধানী দখল ও লুটপাট করার লক্ষ্য সশস্ত্র হয়ে ইসলামাবাদে প্রবেশ করেছিলেন।

তার এই বক্তব্যকে সমর্থন করে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন. ‘পিটিআইয়ের লংমার্চ আসলে ফিৎনা-ফাসাদ মার্চ ছিল, আজাদি মার্চ নয়। এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল রাজধানীতে নাশকতা ঘটানো।’

‘ইসলামাবাদে ইমরান খানের প্রবেশের আগেই সেখানে প্রায় আড়াই হাজার দুর্বৃত্ত রাজধানীতে অবস্থান নিয়েছিল এবং তাদের পরিকল্পনা ছিল— ডি চক এলাকায় নাশকতা ও নৈরাজ্য করার।’

‘এ বৈঠকে আমার সুপারিশ—সিআরপিসির (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর) সেকশন ১২৪ ধারার (এ) উপধারার আওতায় ইমরান খান ও তার দলের দুই জেষ্ঠ্য নেতা মাহমুদ খান ও খালিদ খুরশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক।’

বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করেন বলে উল্লেখ করা হয়েছে জিইও টিভির প্রতিবেদনে। আরও বলা হয়েছে, সর্বসম্মতি ক্রমে বৈঠক আগামী ৬ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। ৬ জুন কমিটির সদস্যরা তাদের প্রস্তাবনা লিখিত আকারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় উপস্থাপন করবেন।

সফল ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০১৮ সালে দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও বিশ্বের কাছে শ্রদ্ধা পাওয়ার মতো দেশ গড়ার স্বপ্ন দেখিয়ে ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে অর্ধেকেরও বেশি সময় সেনা শাসনে থাকা পাকিস্তানে তার ক্ষমতা আরোহণের নেপথ্যে সেনাবাহিনীর আশীর্বাদ ছিল বলে মনে করা হয়।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মূলত সেনাবাহিনীর পরোক্ষ মদতেই পাকিস্তানের বড় দুই দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজকে (পিএমএল-এন) হটিয়ে ক্ষমতায় বসার সুযোগ পান তিনি।

কিন্তু গত বছরের সেপ্টেম্বরের দিকে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে সম্পর্কের অবনতি হয় ইমরান খানের। দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন প্রধান নাভিদ আনজুমকে আনুষ্ঠানিক নিয়োগদানকে কেন্দ্র করেই শুরু হয় এই দ্বন্দ্ব। এর মধ্যে বিরোধীদলগুলো জোট বেঁধে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।

পরে যদিও নতি স্বীকার করে নাভিদ আনজুমের নিয়োগপত্রে স্বাক্ষর করেছিলেন ইমরান খান, কিন্তু ততদিনে পরিস্থিতি অনেকদূর গড়িয়ে গেছে, পার্লামেন্টে নিজেদের প্রস্তাবে অনড় বিরোধীরাও চলে গেছে আগের চেয়ে শক্তিশালী অবস্থানে। আদালত ও পার্লামেন্টে বিস্তর নাটকীয়তার পর ১০ এপ্রিল বিরোধীদের অনাস্থাভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারান ইমরান খান, নতুন প্রধানমন্ত্রী হন শেহবাজ শরিফ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..