1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

ইরাকে মার্কিন স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় শহর আরবিলে মার্কিন স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রোববার ভোরের দিকে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো এসেছে পূর্বাঞ্চলীয় সীমান্তের ওপার থেকে। যে কারণে ক্ষেপণাস্ত্রের উৎস ইরান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের ইতিহাস রয়েছে ইরানের।

কুর্দি নিরাপত্তা বাহিনী বলেছে, ইরাকি কুর্দিস্তানের রাজধানী আরবিল লক্ষ্য করে রোববার ১২টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলাস্থলে যুক্তরাষ্ট্রের একটি কনস্যুলেটও রয়েছে।

কুর্দিস্তান কাউন্টার টেররিজম ইউনিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ইরাক এবং কুর্দিস্তানের সীমানার বাইরে থেকে নিক্ষেপ করা হয়েছিল। আরও স্পষ্টভাবে বললে, সেগুলো পূর্ব দিক থেকে এসেছে।

কুর্দিস্তান অঞ্চলসহ ইরাক থেকে ধীরে ধীরে সৈন্য সংখ্যা কমিয়ে ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সামরিক জোটের নেতৃত্ব দিয়েছে মার্কিন সৈন্যরা।

ওয়াশিংটন প্রায়ই ইরাকে মার্কিন স্বার্থে ইরানপন্থি গোষ্ঠীগুলোর রকেট এবং ড্রোন হামলার অভিযোগ করে। এসব গোষ্ঠীর সদস্যরা ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন সৈন্যদের পুরোপুরি প্রত্যাহার চায়। কিন্তু আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা অত্যন্ত বিরল।

সিরিয়ায় মার্কিন মিত্র ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দুই কর্মকর্তা নিহত হওয়ার প্রায় এক সপ্তাহ পর আরবিলে রোববারের ওই হামলা হয়েছে। দুই কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল।

ফরাসি বার্তাসংস্থা এএফপির একজন প্রতিনিধি আরবিলে সূর্যোদয়ের আগে অন্তত তিনটি বিস্ফোরণ শুনেছেন বলে জানিয়েছেন। ওয়াশিংটন বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন কোনো স্থাপনায় ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, ‌আমরা এই ঘৃণ্য হামলা ও সহিংসতার নিন্দা জানাই।

স্থানীয় টেলিভিশন চ্যানেল কুর্দিস্তান২৪ এর কার্যালয় আরবিলে মার্কিন কনস্যুলেটের কাছে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে কুর্দিস্তান২৪ এর পোস্ট করা ছবিতে দেখা যায়, তাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের ফলস সিলিং এবং ভাঙা কাচের অংশ ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখা গেছে।

ইরাকি কুর্দিস্থানের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এক বিবৃতিতে বলেছেন, ‌আমরা আরবিলের বিভিন্ন এলাকায় চালানো এই সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। আমরা সেখানকার বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

আরবিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..