ঈদের ছুটিতে মোংলা মেরিন ড্রাইভ সড়কে দর্শনার্থীদের উপছে পড়া ভিড়!

সুমন,মোংলা(বাগেরহাট) সংবাদদাতা : ঈদ উৎসবকে ঘিরে মোংলা শিশুপার্ক ও মেরিন ড্রাইভ সড়কে প্রকৃতি প্রেমিদের বাড়ছে উপছে পড়া ভিড়। করোনা প্রাদুর্ভাবের দীর্ঘ সময় পর সুযোগ এলো ঈদ আনন্দের।ঈদের দিন থেকে শুরু করে মোংলা নদীর মোহনায় এ পার ওপার মিলে নদীর কূল ঘেঁষা সড়কে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। নদীর তীর ভাঙ্গন, ছোট ছোট ঢেউ,পাল তোলা নৌকা, পশুর নদীর নোনা জলরাশি।

মেরিন ড্রাইভ রোডের দুধারে গাছপালা কাশবন প্রকৃতি প্রেমিদের কাছে যেন এক ভিন্ন আমেজে রুপ নিয়েছে। দূর হতে সুন্দরবনের দৃশ্য, নদীতে ছুটে চলা নৌকা,সূর্যাস্থসহ,পড়ন্ত বিকালে বাতাসে প্রান জুড়িয়ে যায়।শুধু মোংলা নয় পার্শ্ববর্তী রামপাল উপজেলা এবং দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ছুটে আসছে। রোডের পাশে বালু ভর্তি উচু উচু পাহাড়ের মতো টিলা রয়েছে যা দর্শনার্থীরা ছবি তুলে স্মরণীয় করে রাখছেন। ঈদের দিনে ব্যাস্থ থাকায় অনেকে না আসতে পারলেও দ্বিতীয় দিন থেকে বাড়ছে দর্শনার্থীদের ভীড়।সড়কের পার্শে বসেছে ফুসকা, চটপটি, ঝালমুড়ি,বাচ্চাদের খেলনা,অন্যান্য দোকান।পরিবার বা প্রিয়জন নিয়ে ঘুরতে আসছেন পড়ন্ত বিকালে। মেরিন ড্রাইভ রোডে বিভিন্ন গাছপালার মাঝে রয়েছে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিণের প্রতিকৃতি।রয়েছে সিংহ এবং অন্য প্রানীর মুরালও।পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন শহরহ্মার জন্য মুলত এ সড়ক গড়ে তোলা।দৃষ্টিনন্দন হওয়ায় মেরিন ড্রাইভ সড়কে দর্শনার্থীর ভীড় লেগেই থাকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবু কমলেশ মজুমদার বলেন মোংলা মেরিন ড্রাইভ সড়ক এখানকার মানুষের একমাত্র বিনোদনের প্রানকেন্দ্রে পরিনত হয়েছে।ভবিষ্যতে এ সড়ককে ঘিরে আরো উন্নয়ন দর্শনার্থীদের মনোরঞ্জনে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।সুন্দরবন ভ্রমন নিষেধাজ্ঞা থাকায় মেরিন ড্রাইভ রোডে দর্শনার্থীদের ভিড় অনেক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *