সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম, কাউনিয়া(রংপুর) প্রতিনিধি: কিডনী রোগে আক্তান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মজিদুল ইসলাম ।তিনি কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের দিনমজুর আলতাফ হোসেনের ছেলে এবং তিন ভাইবোনের মধ্যে মজিদুল বড়। ডাক্তারের পরামর্শে তাকে নিয়মিত কিডনি ড্যায়্যালাইসেস করতে হচ্ছে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডাঃ এ বি এম মোবাশ্বের আলম অধীনে চিকিৎসাধীন রয়েছেন। ডাঃ এ বি এম মোবাশ্বের আলম জানান তার একটি কিডনি ট্রান্সফার ও নিয়মত ড্যায়্যালাইসেস ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার চিকিৎসার জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকার প্রয়োজন দিনমজুর বাবার পক্ষ থেকে তার সংসারের খরচ চালতে হিমশিম এছাড়া তার পক্ষ থেকে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই দেশের বিত্তবানদের কাছ থেকে দিনমজুর বাবা তার ছেলেকে বাঁচাতে সাহায্য চেয়েছেন আলতাফ হোসেন। কিডনি রোগে আক্তান্ত মজিদুলের বাবা আলতাফ হোসেন বলেন আত্নীয় স্বজন্দের কাছ থেকে ধার দেনা করে মজিদুলের কিডনি ড্যারালাইসেস চলছে আর্থিক সংকটের কারনে ছেলের ঠিকমত চিকিৎসা করতে পারছি না তাই দেশের বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্যের হাত পেতেছি।আপনার একটি টাকার চিকিৎসায় বাঁচতে পারে আমার ছেলের জীবন। যারা এই সাহায্যে এগিয়ে আসতে চান এবং মজিদুলের পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করে সাহায্য পাঠাতে চান নিম্নে হিসাব নং০২০০০১৫৯০৭০৬০
অগ্রনী ব্যাংক হরিপুর শাখা ঠাকুরগাঁও মোঃ মজিদুল ইসলাম,বিকাশ ও নগদ নাম্বার দেওয়া হলো মোবাঃ ০১৭৭৬৮২৭৯০৮ মোঃ মোকছেদুল ইসলাম রোগীর ভাই।