সাইদুল ইসলাম, কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০ এপ্রিল রবিবার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা অনুষ্টিত হয়েছে। চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থা ও মীরবাগ বাজার কমিটির সভাপতি মোঃ মনজুম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাসেম,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার , প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল,চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থা সহ সভাপতি বাহাউদ্দীন পলাশ,সাধারণ সম্পাদক শামীম রেজা, সহ সম্পাদক ইমন হোসেন, সাবেক প্রকৌশলী হাফিজুর রহমান, সাবেক ম্যানেজার আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ফরহাদ হোসেন ও সাবেক ক্যাশিয়ার নবী হোসেন প্রমূখ। পরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাউনিয়ায় চন্ডিপুর সামাজিক উন্নয়ন সংস্থার ইফতার সামগ্রী বিতরণ

Leave a Reply