বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম, কাউনিয়া( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে এস এস গ্যাস ফিলিং স্টেশনের সামনে রংপুর- কুড়িগ্রাম মহাসড়কে বাসে তল্লাশি চালিয়ে গত সোমবার রাতে ১০৯ বোতল নেশা জাতীয় কোডিনযুক্ত ফেনসিডিল সহ মোঃ শামসুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ উপজেলার শহীদ বাগ ইউনিয়নের সাব্দী গ্রামে এস এস গ্যাস ফিলিং স্টেশনের সামনে ঢাকা গামী মা আনোয়ারা পরিবহন যার নং ঢাকা মেট্রো-ব-১৫-৭৯৮৭ এ তল্লাশি চালিয়ে ব্যাগে রাখা ১০৯ বোতল নেশা জাতীয় কোডিনযুক্ত ফেনসিডিল সহ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বালাপাড়া গ্রামের মৃত শহর উদ্দিনের পুত্র মোঃ শামসুল হক (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গত সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।
ওসি মাসুমুর রহমান মাদক ব্যবসায়ী শামসুল হক কে গ্রেফতারের বিষয় টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪ (গ) ধারা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।