1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

কানাডায় ব্যাংকে গোলাগুলি, ৬ পুলিশ কর্মকর্তাসহ হতাহত ৮

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় একটি ব্যাংকে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। নিহত দু’জনই বন্দুকধারী ছিলেন। এছাড়া এঘটনায় আরও ৬ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুন) ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি ব্যাংকে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে একইস্থানে একটি সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস খুঁজে পাওয়ার পর বিস্ফোরণের আশঙ্কায় পার্শ্ববর্তী বাড়িগুলো খালি করে দেওয়া হয়। কানডীয় পুলিশের বরাত দিয়ে বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কানাডার আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টার দিকে ভ্যাঙ্কুভার দ্বীপের সানিচ শহরের ব্যাংক অব মন্ট্রিলে পৌঁছায় জরুরি বিভাগের কর্মীরা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের এই অঞ্চলটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সীমান্তের কাছে অবস্থিত।

সানিচ শহরের পুলিশ তাদের ওয়েবসাইটে বলেছে, ‘ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে। সন্দেহভাজনদের সঙ্গে যুক্ত একটি গাড়িতে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস থাকার কারণে ঘটনাস্থলের কাছাকাছি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো খালি করা হয়েছে।’

সানিচের পুলিশ প্রধান ডিন ডুথি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজনরা ‘ভারী অস্ত্রশস্ত্রে’ সজ্জিত ছিল এবং প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তারা নিজেদের শরীরে বর্ম পরিধান করেছিল।

ডুথি বলেছেন, গোলাগুলির ঘটনায় আহত ছয় কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে শিগগিরই ছেড়ে দেওয়া হবে কিন্তু অন্যরা ‘খুব গুরুতর আহত হয়েছে এবং তাদের অস্ত্রোপচার করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুরকে সঙ্গে নিয়ে পুলিশ অফিসাররা হাঁটছেন এবং সেসময় গুলির শব্দ শোনা যাচ্ছে। এছাড়া প্রত্যক্ষদর্শী আর কারও কাছে এই ঘটনার কোনো ভিডিও থাকলে পুলিশ সেগুলো জমা দিতে বলেছে বলে জানিয়েছে সিবিসি নিউজ।

ডিন ডুথি আরও বলেছেন, ‘বিশৃঙ্খল, মর্মান্তিক, হিংসাত্মক এই ঘটনা সম্পর্কে আমি যা জানি তা হচ্ছে, গোলাগুলির এই ঘটনায় বাইরের কোনো মানুষ আহত হননি। এটি সত্যিই আশ্চর্যজনক।’

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, সহিংসতার এই ঘটনায় তিনি ‘মর্মাহত ও দুঃখিত’। ট্রুডো বলেছেন, ‘আজকের গোলাগুলির ঘটনায় আহত পুলিশ অফিসারদের – এবং তাদের সহকর্মীরা যারা মানুষকে নিরাপদ রাখতে বিপদের দিকে ছুটে গিয়েছিলেন – তাদের আমি স্মরণ করছি।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..