শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
মাছুম মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণাগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের তালাশকুট এলাকায় সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ এপ্রিল সোমবার সকালে ইউনিয়নের তালাকুট থেকে কোটাপাড়া পর্যন্ত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সার্বিক সহযোগিতায় এ সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলী। এসময় কায়েতপাড়া ইউনিয়ন ৪,৫,৬,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসা ঃ পিয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৫নং ওয়ার্ডের সভাপতি শ্রী রবি রায়। ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহিবুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হাজী ফজল আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আকতার ফকির,
আওয়ামীলীগ নেতা ফারুক ভূঁইয়া, আলী আহমেদ, কবির, মিজান। কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈকির আহমেদ, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নুর ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সবুজ, সিনিয়র সভাপতি রাকিব হাসান ও সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ।