1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা নবজাতকের হেপাটাইটিস-বি টিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রে বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, দেখবেন যেভাবে কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

চেলসির প্রতিশোধ নাকি লিভারপুলের ‘ডাবল’

  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২

স্পোর্টস ডেস্ক: ঠিক ৭৬ দিন আগে চেলসি এবং লিভারপুল মুখোমুখি হয়েছিল মৌসুমের প্রথম ঘরোয়া শিরোপার লড়াইয়ে। কারাবাও কাপ ফাইনালে টাইব্রেকারে সেদিন জয়ের হাসি হেসেছিল ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। আরও একটি কাপ ফাইনাল হেরে হতাশায় ডুবতে হয়েছিল চেলসি কোচ থমাস টুখেলকে। আজ (শনিবার) রাতে ক্লপের সামনে থাকছে ঘরোয়া কাপ ডাবল পূর্ণ করে বহুল চর্চিত কোয়াড্রুপলের পথে আরেক পা এগিয়ে যাবার সুযোগ। অপরদিকে চেলসিতে এসে এরই মধ্যে দুই কাপ ফাইনালে হারা টুখেল পাচ্ছেন মৌসুমের একমাত্র শিরোপা জয়ের সুযোগ, সঙ্গে লিগ কাপ ফাইনালে হারের মধুর প্রতিশোধ হতে পারে বাড়তি পাওনা।

১৬ বছর আগে ২০০৬ সালে সর্বশেষ এফএ কাপের শিরোপা ঘরে তুলেছিল লিভারপুল। এরপর ২০১২ সালে ফাইনালে উঠলেও এই চেলসির কাছে হেরেই সেবার শিরোপা বঞ্চিত থেকেছিল তারা। চেলসির অবশ্য কাপভাগ্য বরাবরই ভালো। আটবারের চ্যাম্পিয়নরা বর্তমান শতাব্দীতে পৃথিবীর প্রাচীনতম এই শিরোপা জিতেছে পাঁচবার। সর্বশেষ আন্তোনিও কন্তের অধীনে ২০১৭-১৮ মৌসুমে এফএ কাপ জিতে ওয়েম্বলিতে জয়োৎসব করেছিল তারা।

এফএ কাপের সেমিফাইনালে লিগ শিরোপার প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে এসেছে লিভারপুল। টানটান উত্তেজনাময় সেই সেমিফাইনালে ৩-২ গোলে জিতে ফাইনাল খেলার সুযোগ পেয়েছে দলটি। চেলসিকে অবশ্য ফাইনাল পর্যন্ত পৌঁছুতে খুব একটা বেগ পেতে হয়নি। সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসকে সহজেই একপাশে রেখে মৌসুমের দ্বিতীয় কাপ ফাইনালে উঠেছে টুখেলের দল।

সাম্প্রতিক ফর্মের হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসির চেয়ে ক্লপের দল বেশ এগিয়ে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে চেলসি। অন্যদিকে লিভারপুল জয় পেয়েছে শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই, অন্য ম্যাচটি ড্র করেছে লিভারপুল। তবে শেষ কয়েকটি ম্যাচে ব্যস্ত সূচির কারণে লিভারপুলের খেলায় ক্লান্তির ছাপ লক্ষ্য করা গিয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ভিয়ারিয়ালের বিপক্ষে দ্বিতীয় লেগ, প্রিমিয়ার লিগে টটেনহাম এবং অ্যাস্টন ভিলার বিপক্ষে তাদের খেলায় টানা খেলার ধকলের প্রভাব বুঝা যাচ্ছিল। তবে এফএ কাপ ফাইনালের আগে মোহামেদ সালাহ-রবার্টসন সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন ক্লপ। চেলসির বিপক্ষে সেটা কিছুটা হলেও কাজ দিতে পারে।

মৌসুমের একটা বড় অংশ জুড়ে অনিশ্চয়তার দোলাচলে ছিল চেলসি। মূলত মাঠের বাইরের ইস্যুগুলোর প্রভাবেই এবার দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত চুপসে গিয়েছে দলটি। রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচের হাত থেকে দলটির মালিকানা এখন চলে গিয়েছে টড বোয়েলির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের হাতে। মালিকানা বদলের সংবাদ নিশ্চিতের পর প্রথম ম্যাচেই প্রিমিয়ার লিগে লিডসকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে চেলসি। এই মৌসুমে তাদের শিরোপা ছুঁয়ে দেখার একমাত্র সুযোগ এখন এই এফএ কাপ। মাঠের বাইরের ইস্যুগুলোকে মাটিচাপা দেওয়ার দ্বারপ্রান্তে থাকা দলটি তাই নিশ্চিতভাবেই নতুন উদ্যমে ফাইনালে মাঠে নামবে।

দুই দলের কাউকেই অবশ্য ফাইনালের আগে খুব বেশি চোট সমস্যায় ভুগতে হচ্ছে না। ভিলার বিপক্ষে চোট নিয়ে মাঠছাড়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোকে এই ম্যাচে পাবেন না ক্লপ। লিগে লিডসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে চেলসি মিডফিল্ডের শক্তিও কিছুটা খর্ব হয়েছে। চোট নিয়ে দলকে থেকে ছিটকে গিয়েছেন দলটির ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯.৪৫ মিনিটে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ ফাইনালে মাঠে নামবে চেলসি এবং লিভারপুল।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..