ছাত্রীকে ‘পাত্রী’ করতে গিয়ে বরখাস্ত হলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক: কথায় আছে প্রেমের ফাঁদ পাতা ভুবনে। কে কখন কার প্রেমে পড়বেন, তা আগে থেকে বলা কঠিন। কারো প্রতি অনুভূতি তৈরি হলে তা চেপে না রেখে প্রকাশ করাই শ্রেয়। কিন্তু মনের কথা জানাতে গিয়ে চাকরি খোয়াতে হবে কে জানত! ছাত্রীকে প্রেম প্রস্তাব দেওয়ার অভিযোগে ভারতের আসামে একজন শিক্ষককে বরখাস্ত করা হয়।

ঘটনাটি ঘটেছে আসামের ধামাজি শহরের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রশিক্ষণ কেন্দ্রে। ওই প্রশিক্ষকের নাম কুমবাং। তিনি যে ছাত্রীকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন, ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তাকেও বরখাস্ত করা হয়েছে।

প্রেমের প্রস্তাব দেওয়ার মুহূর্তটির ভিডিও করেছিলেন ক্লাসের অন্যান্য ছাত্র-ছাত্রীরা। ভিডিওতে দেখা যায়, হাঁটু মুড়ে ফুল দিয়ে একেবারে চিরাচরিত নিয়ম মেনেই কুমবাং ভালবাসার কথা জানাচ্ছেন ছাত্রীকে।

সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশিক্ষণ কেন্দ্রের কর্তারা নড়েচড়ে বসেন। এরপর দু’জনকে বরখাস্তর সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *