1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ

‘জাস্ট স্টপ অয়েল’ দাবিতে গোলপোস্টের সঙ্গে নিজেকে বাধলেন তিনি

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

স্পোর্টস ডেস্ক: খেলার মাঝখানেই মাঠে নেমে পড়লেন এক তরুণ। শুধু নামলেনই না, গলা ফাঁস দিলেন গোলপোস্টের সঙ্গে। বুকে তার ‘জাস্ট স্টপ অয়েল’ লেখা টি-শার্ট। এমন ঘটনা ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন বনাম নিউক্যাসেল ম্যাচে। তাতে বন্ধ করতে হয়েছে ম্যাচও। 

৫৭ মিনিটের সময় ওই টি-শার্ট গায়ে গডসন পার্কের মাঠে নেমে পড়েন লুইজ নামের ওই তরুণ। রেফারি বাধ্য হন ৮ মিনিটের মতো খেলা বন্ধ রাখতে। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে সরিয়ে নিয়ে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরে জলবায়ু রক্ষা আন্দোলনের গ্রুপটি লিখেছে, ‘এখন ২০২২ সাল আর তাকানোর সময় হয়েছে। এগিয়ে যাওয়ার এবং পাশে দাঁড়ানোর সময় না। এটা জরুরি অবস্থা এমনভাবে প্রতিক্রিয়া দেখানোর সময়। রিপোর্টের পর রিপোর্ট হচ্ছে যে আমার ভবিষ্যৎ ভয়ঙ্কর। অথচ সরকার আমাদের বলছে, চিন্তার কিছু নেই। আর পেনশন নিতে।’

‘কিন্তু আমাদের একটা পছন্দ আছে। আমরা তুলে ধরতে পারি যে আমাদের জলবায়ু ভেঙে যাচ্ছে। আমরা এই সরকারকে প্রতিহত করতে পারি যারা বিশ্বাসঘাতকতা করেছে। আমরা এগিয়ে যাওয়া বেছে নিতে পারি এবং পাশে না দাঁড়াতে পারি।’

তারা আরও লিখেছেন, ‘আমাদের সরকার উত্তর সাগরে নতুন তেলক্ষেত্রে অর্থায়ন করে বিশ্বাসঘাতকতা করছে। নতুন তেল মানে আমাদের শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করা। এর অর্থ ছোট দ্বীপ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। এবং এর অর্থ এখন সবচেয়ে দরিদ্র এবং সমস্ত অঞ্চলের সবচেয়ে প্রান্তিক মানুষের জন্য দুর্ভোগ।’

এমন ঘটনা অবশ্য নতুন নয় ইংলিশ ফুটবলে। এর আগে লিভারপুল-আর্সেনাল ম্যাচেও দেখা গিয়েছিল এমন একজনকে। কাই নামের ওই ভক্ত যদিও ম্যাচ বন্ধ করতে পারেননি। তার আগেই তাকে সরিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা।

এক ভিডিওতে কাই বলেন, ‘খেলায় বিঘ্ন ঘটানোর জন্য দুঃখিত, কিন্তু আমরা এই ধরনের পাগলামি না করলে কেউ শুনবে না। আপনার জীবনের মতো এই সুন্দর খেলাটি আগামী বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাহত হবে।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..