বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ওড়িশায় একটি চলন্ত ট্রেন থেকে স্টেশন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যাওয়া নারীকে উদ্ধার করেছে দেশটির রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) একজন হেড কনস্টেবল।
বুধবার (১১ মে) ওড়িশার ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যায়, স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় ভারসাম্য হারিয়ে স্টেশন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে যান ওই নারী। তার সঙ্গে আরও এক সহযাত্রী ছিলেন।
এ সময় রেলওয়ে স্টেশনে উপস্থিত আরপিএফ হেড কনস্টেবল এস মুন্ডা দ্রুত ওই নারীকে টেনে তোলেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ওই নারী।
#WATCH | Odisha: Railway Protection Force (RPF) head constable S Munda saved the life of a lady passenger by saving her from falling into the gap between the platform and the train at Bhubaneswar Railway Station yesterday, May 11
(Video Source: Indian Railways) pic.twitter.com/uMiLV4apbs
— ANI (@ANI) May 11, 2022
সূত্র: এনডিটিভি