নিজস্ব প্রতিনিধি,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বালিয়াডাঙ্গী-নেকমরদ সড়কের ঈদগা বাজারের সামনে সোলায়মান আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
রবিবার (১৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোলায়মান আলী চন্দনচহট নয়াবস্তি এলাকার ঘুটু মোহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সোলায়মান আলী বাজারে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রাস্তা পার হতে গেলে বালিয়াডাঙ্গী থেকে আসা একটি দ্রুতগামী কোচ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

Leave a Reply