শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের জমি লিখে না দেওয়ায় ছেলের হাতে বৃদ্ধা মা খুনের ঘটনায় পুলি দুই ছেলে ও ছেলের বউকে গ্রেফতার করেছে।রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শনিবার উপজেলার ১নং গেদুড়া ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া গ্রামের বৃদ্ধা আনসারী বেগম পারুলকে (৭০) হত্যার অভিযোগে তার নিজ দুই ছেলে সন্তান ও ছেলের বউকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-নিহতের দুই ছেলে এজাবুদ্দিন (বাবু) (৩৫), রফিকুল ইসলাম (৪৭) এজাবুদ্দিনের স্ত্রী মোছা: রুম্পা (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ।
উল্লেখ্য , জমি ও টাকা সংক্রান্ত বিষয় নিয়ে শুক্রবার (১৩ মে) রাতে ছেলে এজাবুদ্দিন (বাবু) ও রফিকুল ইসলামের সঙ্গে বাকবিতন্ড হয় তার বাবা মায়ের। রাতে তার ঘুমিয়ে পড়লে । সকালে মা আনসারী বেগম পারুলের লাশ উদ্ধার করা হয় বাড়ি হতে ৫০০ গজ দূরে । পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে থানায় নিহতের স্বামী তার দুই ছেলে সন্তানকে সন্দেহ করে ৮ জনের নাম উল্লেখ্য করে মামলা করেন।