রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনে কাটা পড়ে রশিদা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদা বেগম ঠাকুরগাঁও সদর উপজেলার বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে পন্চগড় এক্সপ্রেস ট্রেনে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে ক্ষতবিক্ষত ওই নারীর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
ঠাকুরগাঁও রোড রেলস্টেশনের স্টেশনমাস্টার আখতারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে স্বজনদের তুলে দিতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পন্চগড় এক্সপ্রেস ট্রেনে অসাবধনতাবশত: কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই নারীর ৷