শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল-নসিমনের, মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও মটরসাইকেল আরোহী ২ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে জেলার বালিয়াডাঙ্গী হতে লাহিড়ী গামী সড়কে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন ও হাসপাতালে নিতে গিয়ে আরো ১ জন নিহত হয়। অপরদিকে দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ট্রলি-মোটরসাইকেল এর সাথে ধাক্কায় একজন মারা গেছে। দুই ঘটনায় দুজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন-বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া গ্রামের সুজন ইসলাম (১৭) ও দেলোয়ার (২০) । অপর নিহত হলেন শহরের কালিবাড়ি এলাকার নুরুল ইসলাম (৬০)।
দূর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম ডন ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম।
পুলিশ জানায়, সকালে পাড়িয়া গ্রামের সুজন ঢাকা থেকে নাইটকোচে বাসায় ফেরে।চাচাত ভাই সুজনকে নিতে মোটর সাইকেল নিয়ে উপজেলায় আসে দেলোয়ার। ফেরার পথে অপরদিক থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান সুজন। আর আহত দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়। পথিমধ্যে খোঁচাবাড়ি নামক স্থানে সে মারা যায়।
অপরদিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় নসিমন ও মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে নুরুল ইসলাম (৬০) নামে একজন মারা যায়। আহত হয় নাবিল নামে এক কিশোর।
দুই থানার ওসিরা জানান আইনগত: প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নসিমনের ড্রাইভারদের আটকের চেষ্টা চলছে।