ঠাকুরগাঁও পীরগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি :জেলার পীরগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহতের বড় ভাই দুরুল হুদা ও চাচা আব্দুল জলিল জানান, পারিবারিক কলহের জেরে ১১ মে বুধবার রাতে ঐ গ্রামের শাহিন হুসেন তার স্ত্রী রহিমা খাতুনকে (২০) পিটিয়ে হত্যা করে মরদেহ গুচ্ছগ্রামের নির্মানাধীন একটি ঘড়ের তীরে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে রহিমার মা মনোয়ারা বেগম থানায় অভিযোগ করলে দুপুরে পুলিশ ঘটনস্থল থেকে স্বামী শাহিনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করে। রহিমার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রহিমার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখমের চিহৃ রয়েছে।
।রহিমার স্বজনদের অভিযোগ, রহিমাকে যৌতুকের জন্য প্রায় সময়ে মারধর করতো তার স্বামী শাহিন।
বুধবার রাতে রহিমাকে বেধরক মারপিট করলে সে মারা যায়।পরে তার লাশ ঝুলিয়ে দিয়ে আতহত্যার প্রচারণা চালায়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *