শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সুমন,মোংলা(বাগেরহাট) সংবাদদাতা: মোংলা উপজেলার ২নং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বাজার সার্বজনীন পূজা মন্দির মাঠে দিগরাজ
ব্লাড ডোনেশন গ্রুপের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপ ফ্রী ম্যাডিকেল ক্যাম্পের আয়োজন করেন।দুপুর ০৩ টাকা থেকে সন্ধা ০৬ টা পর্যন্ত আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান।এবং মন মাতানো এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু উদয় শংকর বিশ্বাস (চেয়ারম্যান)২নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদ। বুড়িরডাঙ্গা ইউপি ০১ নং ওয়ার্ড সদস্য নূর ইসলাম সরদার(নূরু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মাওলানা কাকন।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্ধেন্দু শেখর বিশ্বাস। শুদ্বাভাজন ব্যাক্তিত্ব তুষার কুমার গাইন অধ্যহ্ম দিগরাজ ডিগ্রি মহাবিদ্যাল।প্রদীপ গোলদার প্রধান শিক্ষক বুড়িরডাঙ্গা বালিকা বিদ্যালয়।অনুষ্টান সভাপতিত্ব করেন দিগরাজ ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে জুয়েল রানা।পরিচালকমন্ডলী বর্ন বিশ্বাস,মোঃজামাল শেখ,মোঃমিরাজ হাওলাদার,সুদিপ রায়।এছাড়াও উপস্থিত ছিলেন অংগসংগঠনের সদস্যবৃন্দ।