1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

দুই বছর পর খুলল ভারতের আকাশ, সেবা দেবে ৬৬টি এয়ারলাইন্স

  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি শুরুর প্রায় দুই বছর পর খুলল ভারতের আকাশ। রোববার (২৭ মার্চ) থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করতে পুরোপুরি প্রস্তুত প্রতিবেশী এই দেশটি। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এক আদেশে এই তথ্য জানিয়েছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, ডিজিসিএ’র আদেশে বলা হয়েছে, নির্ধারিত বিদেশী এয়ারলাইন্সগুলো তাদের আন্তর্জাতিক সময়সূচীর অনুমোদনের জন্য আবেদন করেছে। সেই হিসেবে গ্রীষ্মকালীন সময়সূচী ২৭ মার্চ, ২০২২ থেকে চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার থেকে মোট ৬৬টি এয়ারলাইন্স ভারতের আকাশপথে পরিষেবা দেবে। এর মধ্যে ৬টি ভারতীয় এয়ারলাইন্স এবং ৬০টি বিদেশি এয়ারলাইন্স রয়েছে। অবশ্য ৪০টি দেশ থেকে এই ৬০টি এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনে অনুমতি দেওয়া হলেও এর মধ্যে চীনের কোনো বিমান সংস্থা নেই।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ৪০টি দেশের এই ৬০টি-সহ মোট ৬৬টি এয়ারলাইন্স গ্রীষ্মকালীন সময়সূচীর অধীনে ভারত থেকে বাইরের দেশগুলোতে এবং বাইরের দেশগুলো থেকে ভারতে প্রতি সপ্তাহে ৩ হাজার ২৪৯টি ফ্লাইট পরিচালনা করবে। এই ৪০টি দেশের মধ্যে মরিশাস, মালয়েশিয়া, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইরাকসহ অন্যান্য দেশ রয়েছে।

এছাড়া ইন্ডিয়া সালাম এয়ার, এয়ার আরাবিয়া আবুধাবি, কান্তাস এবং আমেরিকান এয়ারলাইনসহ বেশ কয়েকটি নতুন এয়ারলাইন্স রোববার থেকে ভারতের সাথে আকাশপথে অপারেশন শুরু করবে।

এদিকে রোববার থেকে পুনরায় চালু হওয়া বিমান চলাচলের ক্ষেত্রে ফের কিছু বিধিনিষেধে পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ফ্লাইটে পর পর তিনটি আসনে বসার ক্ষেত্রে আর কোনো বাধা থাকছে না। অর্থাৎ ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রে অধিকাংশ কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলেই জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

এর পাশাপাশি বিমানবন্দরেও বেশ কিছু নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এবার থেকে যাত্রীদের ক্ষেত্রে পাশাপাশি আসনে বসার আর কোনো বাধা থাকছে না। করোনার কারণে একটি করে আসন ফাঁকা রেখে বসার নিয়ম জারি ছিল। যা এবার থেকে তুলে নেওয়া হল।

এছাড়াও পাইলট ও বিমানসেবিকাদের যে পিপিই কিট পরার নিয়ম চালু ছিল, সেটিও তুলে নেওয়া হয়েছে। তবে ফ্লাইটের ভেতরে যাত্রীদের মাস্ক পরার অভ্যাস জারি রাখতে হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হওয়ার পর ২০২০ সালের মার্চে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় ভারতের সরকার। অবশ্য তার কিছুদিন পর এয়ার বাবল চুক্তির অধীনে শর্তসাপেক্ষে কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট যোগাযোগ চালু করে দেশটি। আর দুই বছরেরও বেশি সময় পরে এবার নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো পুনরায় চালু হচ্ছে ভারতে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..