1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

দৈনিক আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেল সুস্থতার হার

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় শুক্রবার বিশ্বজুড়ে যতসংখ্যক আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন তার চেয়েও বেশি সংখ্যক মানুষ। মহামারি শুরুর পর থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

ওয়েবসাইটটির চার্ট বলছে, শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ২ হাজার ২৩৮ জনের। অন্যদিকে, এইদিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮২ হাজার ১১৩ জন।

গত মার্চের শুরু থেকেই করোনা সংক্রমণের উল্লম্ফন ঘটেছে দক্ষিণ কোরিয়ায়, তার জের চলছে এখনও। শুক্রবারও করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষ ছিল এই দেশটি। অন্যদিকে, কোভিডজনিত অসুস্থতায় এ দিন সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার দক্ষিণ কোরিয়ায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮০৮ জন এবং কোভিডজনিত অসুস্থায় দেশটিতে মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

আর যুক্তরাষ্ট্রে এ দিন কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ৩৭২ জনের এবং করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯ হাজার ৫৮৩ জন।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ব্যাতীত আরও যেসব দেশে বৃহস্পতিবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— ফ্রান্স (নতুন আক্রান্ত ১ লাখ ২৫ হাজার ৩৯৪ জন, মৃত ১৫১ জন), জার্মানি (নতুন আক্রান্ত ৮৮ হাজার ১৮৮ জন, মৃত ৯১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৬১ হাজার ৫৫৫ জন, মৃত ১৩৩ জন), জাপান (নতুন আক্রান্ত ৫৫ হাজার ২৮২ জন, মৃত ৫৯ জন),  রাশিয়া (মৃত ২৬১ জন, নতুন আক্রান্ত ১১ হাজার ৪৩২ জন) ও থাইল্যান্ড (মৃত ১১৯ জন, নতুন আক্রান্ত ২০ হাজার ২৮৯ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ১৩৬ জন। এই রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ৭৮১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৫৩০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ২০ হাজার ৩২১ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ১৮৪ জন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..