শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
এম. শরীফ হোসেন: নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নে পাগলা শেয়ালের হানায় কমপক্ষে ৭জন আহত হবার খবর পাওয়া গেছে। রোববার ৫ জুন রাত ১০টা ও তার পরবর্তী ১ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- বনাইদ গ্রামের রতন মিয়া (৬৩) ও জয়নাল মিয়া, ছেরেন্দা গ্রামের আসমত আলী (৩৫), রবিউল (২২), আখালিয়া গ্রামের মজিবুর রহমান, সিরাজ মিয়ার মেয়ে ও নাতি।
আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ছেরেন্দা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, ঘটনার সময় একদল পাগলা শেয়াল ইউনিয়নের ছেরেন্দা, বনাইদ, আখালিয়া গ্রামের লোকালয়ে প্রবেশ করে। এসময় রাস্তা বা বাড়ির আঙ্গিনায় যাকেই পেয়েছে তাকেই কামড়ে আহত করে পালিয়েছে। শেয়ালের দল গ্রামে গ্রামে ঘুরে ফিরে ছেরেন্দা, বনাইদ ও আখালিয়া গ্রামের কমপক্ষে ৭জনকে কামড়িয়ে আহত করে। এছাড়াও এই দলটি মাস তিনেক আগেও হানা দিয়ে এলাকায় প্রায় ১০জনকে আহত করেছিল। বর্তমানে শেয়ালের এমন পরপর ২টি হামলায় পুরো এলাকাজুড়ে এক আতংক বিরাজ করছে।
প্রত্যেক্ষদর্শী ও ঘটনার শিকার হতে বেঁচে যাওয়া ছেরেন্দা গ্রামের অহিদ আলী (৬৫) ও রকি মিয়া (২০) জানান, তারা রাস্তায় ছিলেন এমন সময় তাদের দিকে শেয়ালের দল আক্রমনাত্বকভাবে দৌঁড়ে আসতে দেখে কোনমতে তারা পালিয়ে বাঁচেন।