বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
পঞ্চগড় জেলা প্রতিনিধি,আবু বক্কর সিদ্দিক:
আজ( ১৭ মে) মঙ্গলবার দুপুরের সময় পঞ্চগড় বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম রেল-স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এর একটি বগির টয়লেট থেকে আব্দুল আজিজ শেখ (৭৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন রেলওয়ে পুলিশ। সঙ্গে থাকা কাগজ পএ দেখে পুলিশ নিশ্চিত করেন
আব্দুল আজিজের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানার লক্ষনদিয়া গ্রামে।
আব্দুল আজিজের পারিবারিক সুএে যানা যায়( ১৬ মে) তার নিজ বাড়ি থেকে মুক্তি যোদ্ধা ভাতা সংক্রান্ত কাজে পঞ্চগড় গামী দ্রুতযান এক্সপ্রেস করে ফুলবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
মঙ্গলবার সকালে রেল পুলিশ পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দিলে ঔ ব্যক্তির লাশ উদ্ধার করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেছেন লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হবে।