বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে দুই দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ নানা কর্মসূচী পালন করে। আজ ২৬ জুন রবিবার কলেজ মাঠে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা। সভায় বক্ত্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজী মনির হোসেন, শামীমা সুলতানা উমা, সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম ও বিমল চন্দ্র বর্মন প্রমুখ।
সভায় অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালির স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছেন। তাতে বাঙ্গালীর মনে আনন্দের জোয়ার বইছে।
পরে মিষ্টি বিতরণ করে তারা আনন্দ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকা প্রদক্ষিণ করে।