1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
নির্বাচন-গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা সংসদ নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা দুর্নীতি-আইনশৃঙ্খলার লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে : তারেক রহমান শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, গ্রহণ করতে পারছেন মেডিসিন নিজ বাড়িতে পড়ে ছিল মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত একটা গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায় : ফখরুল ইসলাম ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩

পাঁচশ’র নিচে নামলো মৃত্যু

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬২ লাখ ৮৮ হাজার ৩৭৯ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজার ৩৩০ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মোট শনাক্ত পৌঁছেছে ৫২ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৯৯৫ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৯৩ জনের।

সোমবার (১৬ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৯৯ জন। এ সময়ে দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৫৬ জন। এ নিয়ে দেশটিতে মোট ১ কোটি ৮২ লাখ ৬০ হাজার ৩৩৭ জন শনাক্ত এবং ৩ লাখ ৭৭ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে তাইওয়ানে, ৬৮ হাজার ৭৬৯ জন। একই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১৯ জন। এ নিয়ে তাইওয়ানে শনাক্ত বেড়ে দাঁড়ালো ৬ লাখ ৮৭ হাজার ৭৬৯ জনে। এছাড়া দেশটিতে মোট মারা গেছেন ১ হাজার ৬৮ জন।

এদিকে, সর্বোমোট মৃত্যু ও শনাক্তের বিচারে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৪ জন মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছেন ২১ হাজার ৩৫৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৮২৯ জন এবং মারা গেছেন ১০ লাখ ২৬ হাজার ৬৭০ জন।

জার্মানিতে ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১৪ জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৫৭ লাখ ৮০ হাজার ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জনের।

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ২২ হাজার ৮৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে দেশটিতে করোনায় কারও মৃত্যু হয়নি। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ৬৪৬ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ২৫৭ জন।

একই সময়ে দক্ষিণ কোরিয়ায় রোগী শনাক্ত হয়েছেন ২৫ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭৭ লাখ ৮২ হাজার ৬১ জন এবং মারা গেছেন ২৩ হাজার ৭০৯ জন।

একদিনে ইতালিতে ২৭ হাজার ১৬২ জন শনাক্তের পাশাপাশি মারা গেছেন ৬২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় এবং মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় ৬ হাজার ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৪৭ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬ লাখ ৮৮ হাজার ৩৯০ জন এবং মারা গেছেন ৬ লাখ ৬৪ হাজার ৯৬৭ জন।

এছাড়া সংক্রমণের দিক থেকে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩০ জনের। তবে এসময়ে ভাইরাসটিতে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। দেশটিতে এ পর্যন্ত মোট রোগী শনাক্ত ৪ কোটি ৩১ লাখ ২৩ হাজার ১২৯ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ২১৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৫ দিন দেশে কোনো করোনা রোগী মারা যাননি।

সর্বশেষ গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে।

একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ১২ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..