পাবনায় অপরাধবিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ সাখাওয়াত হোসেন পাবনা (জেলা) প্রতিনিধি:

পাবনায় মাদক, জঙ্গিবাদ, ধর্ষণ, বাল্যবিবাহ,ই ভটিজিং, কিশোর গ্যাং, ইভটিজিং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাবনা জেলা পুলিশের উদ্যােগে বুধবার (১৮ মে) বিকেল ৩টায় পাবনা সদর উপজেলা তারাবাড়ীয়া আলিম মাদ্রাসা চত্বরে আয়োজিত সভায় চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান সরকার।

বিট অফিসার সাব- ইন্সপেক্টর (এস.আই) মুহাম্মদ রায়হানের পরিচালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, তারাবাড়ীয়া আবু বক্কর সিদ্দিকী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাদশা, তারাবাড়ীয়া হাট কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাামাদ জানু ও তারাবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক মিলন প্রমুখ।

মতবিনিময় ও আলোচনা সভায় স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সমাজে বিভিন্ন অপরাধ-সহিংসতা রোধ ও নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনসচেতনতা খুবই প্রয়োজন। তাই জনগণকে সচেতন হতে আহ্বান জানিয়েছেন সভার বক্তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *