1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা নবজাতকের হেপাটাইটিস-বি টিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রে বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, দেখবেন যেভাবে কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

পুতিন সন্ত্রাসীতে পরিণত হয়েছেন: জেলেনস্কি

  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে সন্ত্রাসী আখ্যায়িত করার পাশাপাশি রাশিয়ার ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছেন তিনি।

মঙ্গলবার (২৮ জুন) রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভার্চ্যুয়াল বক্তৃতায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। বুধবার (২৯ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইউক্রেনের মাটিতে রাশিয়ান দখলদারদের কর্মকাণ্ড’ তদন্ত করতে এবং দেশটিকে জবাবদিহিতার আওতায় আনতে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভার্চ্যুয়াল ভাষণে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার এই হত্যাকাণ্ড বন্ধ করতে সম্ভব সবকিছু করার জন্য আমাদের জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে।’

গত সোমবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রেমেনচুকের একটি জনবহুল শপিং মলে রুশ বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। হামলার সময় ওই শপিং মলটিতে ১ হাজারেরও বেশি মানুষ ছিলেন। প্রাথমিকভাবে হতাহতের তথ্য জানা না গেলেও পরে জানানো হয়, রুশ এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

তবে সময় গড়ানোর সাথে সাথে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, শপিংমলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। মূলত শপিংমলের মতো জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা ও এর জেরে হওয়া হতাহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলেনস্কি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে জেলেনস্কি সতর্ক করেন, মস্কোর বিরুদ্ধে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া না গেলে রাশিয়ার ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বাল্টিক দেশগুলো, পোল্যান্ড, মলদোভা ও কাজাখস্তানের পাশাপাশি অন্যান্য ইউরোপীয় এবং এশীয় দেশে ছড়িয়ে পড়বে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিন সন্ত্রাসী হয়ে উঠেছেন। তার ভাষায়, ‘কোনো ধরনের সাপ্তাহিক বন্ধ ছাড়াই প্রতিদিনই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। প্রতিদিন তারা সন্ত্রাসী হিসেবে কাজ করছে।’

এদিকে ১৯৩ সদস্য দেশের জাতিসংঘ থেকে রাশিয়াকে বহিষ্কারেরও আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে জাতিসংঘ সনদের ৬ নাম্বার অনুচ্ছেদের উদ্ধৃতিও দেন তিনি।

জাতিসংঘ সনদের এই অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য দেশ ‘বর্তমান সনদে অন্তর্ভুক্ত নীতিগুলো ক্রমাগতভাবে লঙ্ঘন করলে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ (অভিযুক্ত দেশকে) সংস্থা থেকে বহিষ্কার করতে পারে’।

এর আগে ক্রেমেনচুক শহরের জনবহুল শপিংমলে রুশ সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর রাশিয়াকে ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন’ বলে দাবি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার জেলেনস্কি বলেন, ইউক্রেনের ক্রেমেনচুকের ওই শপিংমলে রাশিয়ার হামলা ‘ইউরোপীয় ইতিহাসে সবচেয়ে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলার একটি। শুধুমাত্র সম্পূর্ণ উন্মাদ সন্ত্রাসীরা, যাদের পৃথিবীতে কোনো স্থান থাকা উচিত নয়, তারাই এমন একটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে।’

তার ভাষায়, ‘‘আক্রমণটি ‘অলক্ষ্যে’ চালানো হয়নি বরং তা ছিল ‘পরিকল্পিত আঘাত’।’’

জেলেনস্কি আরও বলেছিলেন, ‘রাশিয়ান রাষ্ট্র বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এবং এটিই সত্য ও বাস্তবতা। এটিকে আইনিভাবেও বৈধতা দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..