বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটির চার তলা ভবনের ছাদ থেকে পড়ে এ বি এম তানভীর রহমান (অয়ন) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা না আত্নহত্যা তা এখনও নিশ্চিত নয় পুলিশ।
সোমবার (২৩ মে) দুপুরে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাভার ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত তানভিরের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার হাট ইউনিয়নের কলেজ পাড়া গ্রামের মোঃ আলী রেজার ছেলে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে ক্যাম্পাসের একটি ভবনের চার তলা ছাদ থেকে নীচে পড়ে যায় এ বি এম তানভীর রহমান (অয়ন)।
পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বগুড়া পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সাবেক শিক্ষার্থী ছিলেন।