বগুড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরন

ববিন রহমানঃ বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু’র গ্রামে বাড়িতে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।

গত বৃহস্পতিবার (১৬ জুন) রাত ১১ টার সময় ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে দুর্বিত্বদের ছোরা ৩ টি ককটেল এর ভিতর একটি বিস্ফোরণ হয় ও বাকী দুটি ককটেল বাড়ির বেলকুনিতে ও গেটের সামনে পড়ে থাকে।

স্থানীয়রা জানায়, ককটেল ছাড়াও একটা জীবিত গোখরা সাপ ও গেটে রাখা হয় যা এলাকাবাসী লাঠি দিয়ে মেরে ফেলে।

খবর পেয়ে সদর থানার পুলিশ এস আই আব্দুল মালেক ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরনকৃত ককটেলের খোসা ও পরিত্যাক্ত দুটি ককটেল উদ্ধার করে।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু জানান, আমি স্ব পরিবারে শহরে থাকার কারনে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না। হঠাৎ রাত ১১:২০ মিনিটে আমার এক প্রতিবেশী মুঠোফোনে জানান আমার বাড়িতে কিছু দুর্বিত্বরা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। খবর পেয়ে আমি ছুটে গেলে বিস্ফোরণকৃত ককটেলসহ আরও দুটি ককটেল ও একটি গোখরা সাপ দেখতে পায় যা এলাকাবাসী মেরেছিল।

বগুড়া সদর থানার এসআই আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরনকৃত ককটেলের খোসা ও পরিত্যাক্ত দুটি ককটেল উদ্ধার করি এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *