শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
ববিন রহমানঃ বগুড়ায় পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার (০৫ জুলাই) বিকাল সাড়ে ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত শহরের স্টেশন রোড আমতলা মোড় এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আকষ্মিক বিশেষ চেকপোস্টের মাধ্যমে অভিযান চালায় জেলা পুলিশ।
এতে বেপরোয়া বাইক চালানো, হেলমেট বিহীন চালক ও নাম্বার বিহীন ০৬টি মোটরসাইকেলে মামলা করা হয়।
এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও অতিরিক্ত যাত্রী নিয়ে চলচল না করায় সতর্ক করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) শরাফত ইসলাম এর উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বগুড়া সদর থানার ওসি (অপারেশন) শাহিনুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
এছাড়াও ট্রাফিক পুলিশের সার্জেন্ট মামুনুর রশীদ অভিযানে মোটরযান আইনে মামলা পরিচালনায় সহযোগিতা করেন।
তিনি বলেন মোট ০৬টি মোটরসাইকেল কে মামলা করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শারাফত ইসলাম জানান, ঈদের আগে পর্যন্ত নিয়মিত এধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে৷
এতে রাস্তায় চুরি, ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অপরাধ মূলক কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব।