বগুড়ায় প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ১০টি দলের অংশগ্রহণে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জিয়াউল হক। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ শামীম কামাল শামীম, সদস্য আল রাজী জুয়েল, ইমদাদুল হক রত্ন, জামিলুর রহমান জামিল, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আলেয়া খাতুন, দিলরুবা সুইট, গোলাম রব্বানী, আরিফুল ইসলাম।

এবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে রহমান নগর ক্রিকেট ক্লাব বনাম নিউ মুন স্টার ক্লাব। লীগে ২টি গ্রুপে ১০টিল দল অংশ নিয়েছে। অংশ নেয়া দলগুলো হল, এ-গ্রুপে রয়েছে রহমান নগর ক্রিকেট ক্লাব, নিউ মুন স্টার ক্লাব, আলেয়া পোল্ট্রি ফার্ম ক্রিকেট ক্লাব, মেঘদ্বীপ ক্রীড়া চক্র, জলেশ্বরীতলা ক্রিকেট ক্লাব, বি-গ্রুপে রয়েছে স্পোর্টস জোন, গুঞ্জন গ্রুপ স্পোর্টিং ক্লাব, মেঘ দূত সংঘ, শহীদ তারেক সংঘ, জেসন বিপুল স্মৃতি সংঘ। এবারের লীগে জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরা অংশ করবেন। প্রতিটি দল তাদের একাদশে ৩ জন জেলার বাহিরে দেশি বা বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন বলে জেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *