রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নজরুল চেতনা চর্চা কেন্দ্রের বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় পালিত হল জাতীয় কবির ১২৩ তম জন্মদিন।
এ-উপলক্ষ্যে বুধবার বিকেলে বগুড়ার ম্যাক্স মোটেল কনফারেন্স কক্ষে কবির জীবন, কবিতা, গান নিয়ে দীর্ঘ আলোচনা, আবৃত্তি ও সংগীত পরিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার বরেন্য রাজনৈতিক ব্যক্তিত্ব ভিপি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গপ্পসপ্পো আড্ডার আহ্বায়ক আর বি দীপন,
আলোকিত ফেসবুক বগুড়ার সাধারণ সম্পাদক বাবু বসুধা ও বগুড়া লেখক ঘরের সাধারণ সম্পাদক মাইটিভির বগুড়া ব্যুরো চীফ আলহাজ্ব লতিফুল করিম।
আলোচক ছিলেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট মোঃ মুরশিদ আলম, কবি ডাক্তার সাজ্জাদ সাইফ, কবি শওকত কবীর, সংগঠক সাইফুল ইসলাম লেবু,সিনিয়র সাংবাদিক এম সিরাজুল ইসলাম, সমাজ গবেষক রফিকুল ইসলাম খোকন,কবি সিকতা কাজল,কবি হাজি মাহমুদুল হাসান সোহাগ সাংবাদিক রাকিবুল হাসান শান্ত প্রমুখ।
সভায় উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সর্ব জনাব নাট্যজন সেলিম রেজা সেন্টু, ইনসান আলী শেখ, আইটি এক্সপার্ট মোঃ আব্দুল্লাহ আল ফারুক, রোটারিয়ান মোঃ রফিকুল ইসলাম বুলবুল,আবু তাহের, মোঃ গোলাম রব্বানী মন্টু, মোঃ দৌলতুজ্জান মানিক মন্ডল, সমাজসেবি তৌফিক রহমান,প্রাক্তন ক্রীড়াবিদমোঃ শহীদুল ইসলাম, গোপাল সাহা, কবি সৈয়দ আব্দুর রহিম কামাল, সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন,সাংবাদিক শাফায়াত সজল, ফিল্ম নির্মাতা রাহাতুল আলম ও জেসমিন সুলতানা দম্পতি, সাংবাদিক ববিন রহমান, সাংবাদিক তাহেরা জামান লিপি,সাংবাদিক আল আমিন মন্ডল, সাংবাদিক মীর্জা আহসান হাবিব দুলাল সহ মোঃ মাসফিউল আলম,মোঃ
সুমন রনি,সুচন্দন সরকার চন্দন, গিরেন চন্দ্র, শফিকুল ইসলাম শাকিল, কবি জাহিদুল ইসলাম নান্টু,মোঃ ইমদাদুল হক,মোঃ জাহেদুল ইসলাম, মোঃ আবু তাহের,
মোঃ সোহেল রানা,গোলাম রব্বানী মন্টু প্রমুখ।
নজরুল চেতনা চর্চা কেন্দ্রের সভাপতি মহসিন আলী রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রায়হান আহম্মেদ রানা।
সবশেষে জাতীয় কবির জন্মদিনন উপলক্ষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা
করা হয়।