বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসিকুর রহমান আসিক কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
রোববার (১৫ মে) বিকেল ০৫:৩০ ঘটিকার দিকে শহরের কাঁঠালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ২২ বছর বয়সী মাদক সম্রাট আসিকুর রহমান শহরের ওয়াবদা গেটের পাশ্বে পুরান বগুড়া এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মনি বেগম এর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাযায় মাদক সম্রাট আসিক ও তার বাবা-মা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে।
বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিকুরকে গ্রেফতার করা হয়। আসিকুরের বাবা ও মা উভয়ে মাদক ব্যবসায় জড়িত ও একাধিক মাদক মামলার আসামি।
তিনি আরও জানান, আসিকুর ইয়াবাগুলো বিক্রির জন্য কাঁঠালতলা বাজারে এনেছিলেন। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসিকুরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।