শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: র্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লালমনিরহাট হইতে বগুড়া অভিমুখে ট্রাকের মাধ্যমে মাদকের একটি বড় চালান বগুড়ায় আসছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা বাজারের জামে মসজিদ এর সামনে বগুড়া হইতে রংপুর হাইওয়ে রোডের উপর একটি বিশেষ মাদক বিরোধী চেকপোষ্ট স্থাপন করেন। তারপর সন্দেহভাজন ট্রাক সমূহে তল্লাশি চালানো অবস্থায় অবশেষে সোমবার (১৮ এপ্রিল) ভোর ০৫.১৫ ঘটিকায় চেকপোস্টে ০১ টি ট্রাকে ২৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করে ট্রাক চালককে আটক করে র্যাব।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ আরমান আলী (২৬) বগুড়ার কাহালু উপজেলার শিতলাই এলাকার মোঃ কাবেজ উদ্দীনের ছেলে।
তার কাছে হতে মোট ২৭৫ বোতল ফেন্সিডিল, ০১ টি ট্রাক (যাগ্হার নম্বর- বগুড়া ট ১১-০৯১৯), মোবাইল এবং টাকাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এ চালকেট বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন।
র্যাব জানান, র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।