সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
জসিম তালুকদার, জেলা প্রতিনিধি (চট্টগ্রাম): বৃহস্পতিবার ২৫ মার্চ গণহত্যা দিবস ও মা সমাবেশ উপলক্ষে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ নুরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার, বাঁশখালী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সৈয়দ আবু সুফিয়ান সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাঁশখালী, আরো বক্তব্য করেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান শিক্ষক বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল অদুদ লেদু এসএম সি সদস্য, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা।

দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন জনাব সুমি সিকদার তানিয়া,সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষকবৃন্দ।