সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন
এইচ এম জহিরুল ইসলাম মারুফ,স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে সম্মানিত রোজাদারদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান।
আজ সোমবার -১১/০৪/২০২২ ইংরেজী তারিখে নোয়াখালী,চট্টগ্রাম মহানগর,ময়মনসিংহ মহানগর, কেন্দ্রীয় শহিদ মিনার,বঙ্গবন্ধু এভিনিউসহ আরো বেশ কিছু জায়গায় মাদরাসা,এতিম,পথচারী ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসব বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলো আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগ,কৃষকলীগসহ দলের অন্যান্য কর্মীরা।