রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ বাংলাদেশ অ্যাসোসিয়েশন নিউজিল্যান্ড ইনকর্পোরেটেড (বানজি) ২ মে ১৯৯১ তারিখে গঠিত হয়|
এই সংস্থার উদ্দেশ্য হল নিউজিল্যান্ডের বৃহত্তর সমাজের মধ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রাখা এবং সমুন্নত রাখা। বানজি সম্প্রদায়ের জন্য কল্যাণ, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং অন্যান্য অসংখ্য পরিষেবা প্রদান করছে এবং অভিবাসী এবং বসতি স্থাপনে সহায়তা সহ বিস্তৃত। এটি নিউজিল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক সম্পদের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার জন্য বৃহত্তর বাংলাদেশী সম্প্রদায়কে সহায়তা করে এবং এখন পর্যন্ত এটি বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন|
প্রতি ২ বছর অন্তর এই সংগঠনের নিবার্চন অনুষ্ঠিত হয় | গত ২২ শে মে ছিল এ সংগঠনের ২২-২৪ মেয়াদের জন্য নির্বাচন|নির্বাচন কমিশনার আফজালুর রহমান,সৈয়দ মোঃ আমজাদ হোসেন (আরিফ), খান শাফায়েত হোসেনের তত্ত্বাবধানে অকল্যান্ড,হ্যামিল্টন,টাওরাঙ্গা,নেপিয়ার-হেস্টিংগ্স শহরে সদস্যরা তাদের ভোটাধিকার প্রদান করেন।
উক্ত নির্বাচনে টীম ৯০০ বিপুল ব্যবধানে জয় পায়|
টীম ৯০০ কেন ? কারণ তারা বিশ্বাস করে সামগ্রিক সমাজের উন্নয়ন ৯ জন লোকের হাতে থাকে, কারন এক্সেকিউটিভ পদ ৯ টি | কিন্তু যদি মেম্বাররা তাদের পাশে থাকে তাহলে তারা ১০০ গুন বেশি সেবা দিতে সমর্থ হবে| তাদের সামনে যে পরিকল্পনা আছে তা পুরোপুরী শেষ হতে ১০ বছর লাগবে যার মধ্যে ইউনিক আইডি, কার্ড তৈরী, ডিসকাউন্ট প্রজেক্ট, ব্যবসার প্রসার, স্কিল উন্নয়ন আছে| এর প্রতিটি পরিকল্পনা তারা পরবর্তী ২ বছর এর মধ্যে শুরু করবে| যা শেষ হলে প্রবাসী বাংলাদেশীরা অনেক গুন বেশি লাভবান হবে| এই হল টীম ৯০০ নামের পেছনের গল্প|
এবার দেখা যাক টীম ৯০০এর ভোটের সাফল্য |
এর প্রেসিডেন্ট পদপ্রার্থী ইউসুফ জোয়ার্দার পেয়েছেন ৫৬৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪০২ ভোট|
সহসভাপতি মেহেদী হোসেন খান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন|
সাধারণ সম্পাদক মাহমুদ রহমান পেয়েছেন ৬৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২৯৫ ভোট|
সহ সাধারণ সম্পাদক মাহবুব সোহেল পেয়েছেন ৫৯৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৩৭ ভোট|
কোষাদক্ষ দেলোয়ার হোসেন পেয়েছেন ৬১২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৩২ ভোট|
সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম পেয়েছেন ৫৯৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩২১ ভোট|
ধর্ম ও মেম্বারশীপ সেক্রেটারি মনিরুজ্জামান পেয়েছেন ৫৫৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৭২ ভোট|
দুজন ইসি মেম্বার মফিজুর রহমান আপন পেয়েছেন ৫৪৮ ভোট এবং রবিউল ইসলাম পেয়েছেন ৫৭৭ ভোট , তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা যথাক্রমে পেয়েছেন ৩৪৩ ও ৩৪৬ ভোট|
নব নির্বাচিত সবাই বানজির সদস্যদের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দোয়া চেয়েছেন উনারা যেন সফল ভাবে উনাদের দায়িত্ব পালন করতে পারেন।

Leave a Reply