বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
গাজী তাহেরুল আলম লিটন: বিশ্বনবী (সা.)’র অবমাননার প্রতিবাদে ভোলার উপশহর কুঞ্জেরহাটে আজ শুক্রবার (১৭ জুন) জুম্মার নামাজের পর স্থানীয় মুসলিম ঐক্য ও আলেম সমাজের উদ্যোগে ডিটিএম হাইস্কুল মাঠে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)’র বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয় এলাকার সকল শ্রেণী-পেশার হাজার মুসলিম জনতা সমাবেশে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন, মুফতি রহমতুল্লাহ্, মুফতি সামসুদ্দিন, মাওলানা মোসলেহ্ উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব কাজী, লেখক গাজী তাহেরুল আলম লিটন,ইউপি সচিব মেজবাহউদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, বিশ্বনবী (সা.)’র বিরুদ্ধে কোনো অসম্মান কটুক্তি বিশ্ব মুসলিম উম্মাহ কখনো মেনে নিতে পারে না। ভারত সরকারের উচিত দায়ী দুই ব্যক্তি কে গ্রেপ্তারপূর্বক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা।
পরে মোনাজাতের মধ্যদিয়ে সমাবেশের সমাপ্তি হয়।