1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
ভারতের পর্যটনরাজ্য গোয়ার নাইটক্লাবে বড় অগ্নিকাণ্ড, নিহত ২৩ কনকনে ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব মানবতাবিরোধী অপরাধে ইনুর মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য ২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা, কবে-কখন কার সঙ্গে কার ম্যাচ ঢাকার আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া থাকবে শুষ্ক বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু রোববার খালেদা জিয়ার জন্য মঙ্গলবার ঢাকায় আসার অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত

ভিডিও: বরিস জনসনকে পুলিশের ধাওয়া?

  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন। মাঠে দুই দলের ক্রিকেটারদের খেলা চলছে। এর মাঝেই হঠাৎ এক ব্যক্তি গ্যালারির স্ট্যান্ডে দৌড় শুরু করলেন, আর তার পেছন পেছন ছুটছে এক দল ব্যক্তি; যাদের প্রত্যেকের পরনে পুলিশের পোশাক। যে ব্যক্তি দৌড়াচ্ছেন তাকে দেখতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মতো লাগছে। মাথার চুল, পোশাক এবং টাইও পরেছেন জনসনের অনুকরণে।

পুলিশের পোশাক পরা ব্যক্তিরা যখন তার পেছনে দৌড়াতে শুরু করেন, তখন স্টেডিয়ামের গ্যালারিতে ব্যাপক চিৎকার ও উল্লাস করতে দেখা যায় দর্শকদের। আসলে করোনা মহামারির সময় বিধি-নিষেধ লঙ্ঘন করে জন্মদিনের পার্টি আয়োজন করায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে তিরস্কার জানাতে স্টেডিয়ামে এই কাণ্ড করেছেন তারা।

আর এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে। স্ট্যান্ড থেকে ধারণ করা একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, ক্রিকেটপ্রেমী এক ব্যক্তি বরিস জনসনের অনুকরণে পোশাক পরেছেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি জনসনের মতো করে মাথায় সোনালি রঙের পরচুলা, নীল টাই এবং সাদা শার্ট পরেছেন। এই শার্টে লেখা রয়েছে, ‘দয়া করে বরিস জনসনকে ভোট দিন।’

ছোট এই ভিডিও ক্লিপে দেখা যায়, ওই ব্যক্তির বন্ধুরা তাকে পেছন থেকে ধাওয়া করেছেন; যাদের প্রত্যেকের পরনে পুলিশ কর্মকর্তার পোশাক। ভিডিওতে ওই ব্যক্তি ও পুলিশের পোশাক পরাদেরকে বাউন্ডারির দিকে যেতে দেখা যায়। এ সময় গ্যালারির দর্শকরা উল্লাসে ফেটে পড়েন।

ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের ক্ষমতাসীন প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসন আইন লঙ্ঘন করে জন্মদিনের পার্টিতে অংশ নিয়েছিলেন। করোনা মহামারির সময়ের সেই ঘটনা পার্টিগেট কেলেঙ্কারি নামে পরিচিত। পার্টিগেট কেলেঙ্কারির ঘটনা স্মরণ করিয়ে দিতে ওই ব্যক্তিরা স্টেডিয়ামে হাস্যরসাত্মক এই কাণ্ড করেছেন।

করোনা মহামারি যখন যুক্তরাজ্যে চূড়ায় পৌঁছেছিল সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট এবং হোয়াইট হলে আইন ভেঙে ভিন্ন ভিন্ন ১২টি পার্টি আয়োজনের ঘটনার তদন্ত করছে ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী অন্তত ছয়টি পার্টিতে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হয়। এর মধ্যে আইন লঙ্ঘন করে ২০২০ সালে নিজের জন্মদিনের আয়োজন করায় জরিমানাও গুনতে হয়েছে তাকে। এই কেলেঙ্কারির পর চলতি মাসের শুরুর দিকে আস্থা ভোটের মুখোমুখি হয়েছিলেন জনসন। সেই সময় সংসদে কোনও রকমে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় টিকে যান তিনি।

স্টেডিয়ামে ধারণ করা ভিডিওটি ইতোমধ্যে অনলাইনে ঝড় তুলেছে। ভিডিওটি এখন পর্যন্ত পাঁচ লাখ বার দেখা হয়েছে এবং লাইক, কমেন্ট করেছেন আরও হাজার হাজার মানুষ।

একজন কমেন্টে মজা করে লিখেছেন, ‘আসল বরিস জনসন হতে পারে না। পুলিশ তাকে ধরার চেষ্টা করছে।’ অন্যরা ভিডিওটিকে ‘চমৎকার’ বলে অভিহিত করেছেন এবং হাস্যকর ইমোজিতে কমেন্টের বন্যা বয়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..