1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক
ব্রেকিং নিউজ
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই : পররাষ্ট্র উপদেষ্টা নবজাতকের হেপাটাইটিস-বি টিকার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রে বিএনপি ক্ষমতায় এলে শতগুণ বেশি উন্নয়ন হবে : সালাহউদ্দিন আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল পঞ্চগড়ে বাড়ছে শীতের দাপট, টানা তিন দিন তাপমাত্রা ১২ ডিগ্রিতে ফুটবল বিশ্বকাপের ড্র আজ : কখন কোথায় হবে, দেখবেন যেভাবে কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১২ ডিগ্রিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘শাটডাউন’ কর্মসূচি স্থগিত

ভিডিও: বিয়ের আসরে কনের পা ছুঁয়ে বরের প্রণাম, চটলেন পুরোহিত

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে মানে দু’জন মানুষের সঙ্গে দুই পরিবারের মিলন। আচার-অনুষ্ঠান মেনে একে অপরের জীবনসঙ্গী হয়ে দাম্পত্য শুরু করা। বিয়ের আসরে কনে তার স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, এমন দৃশ্য বিরল নয়। হিন্দু বিয়েতে এই প্রথা মেনেই চলা হয়।

মূলত স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা, সম্মান আর আনুগত্য প্রকাশের রীতি এটাই। কিন্তু ঠিক এর বিপরীত ছবি এবার দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। নতুন বৌয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বর। সেটিও কি না সেই বিয়ের আসরেই। মঙ্গলবার (২৮ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। বিয়েতে বরের পায়ে হাত দিয়ে বৌকে প্রণাম করতে হয়- এই প্রথা অনেকেই আজকাল ভালো চোখে দেখে না। দাম্পত্যে স্বামী-স্ত্রী দু’জনই সমান। দু’জনেরই একে অপরের প্রতি সমান আনুগত্য, শ্রদ্ধা থাকা দরকার। আর এই যুক্তিতেই প্রাচীন এই প্রণামের রীতি আজকাল অনেকেই এড়িয়ে যেতে চান।

কিন্তু ভাইরাল এই দম্পতি তা করেননি। তারা ছক ভেঙেছেন অন্যভাবে। সবার সামনে স্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন স্বামী। তারপর স্ত্রীকে জড়িয়ে ধরেছেন। স্বামীর এমন কাণ্ড দেখে আপ্লুত বিয়ের কনেও। সবটাই ধরা পড়েছে ক্যামেরায়। তবে স্ত্রীকে প্রণামের এই বিষয়টি মোটেই পছন্দ হয়নি পুরোহিতের।

সংবাদমাধ্যম বলছে, ব্যতিক্রমী এই বিয়ের কনের নাম দিতি গোরাদিয়া রায়। নিজের বিয়ের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন দিতি। শেয়ারের পরপরই তা ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়েছে। স্বামীকে যেমন তার স্ত্রী সম্মান করেন, তেমনই একই সম্মান যে স্ত্রীরও প্রাপ্য, ভাইরাল এই দম্পতি তাই দেখালেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের মাঝেই দিতির বর তার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। হতভম্ব দিতি কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটিয়ে ফেলেছেন দিতির বর! আর তার পরেই আলিঙ্গন। দু’জনের মুখেই চওড়া হাসি।

ভিডিওর ক্যাপশনে দিতি লেখেন, ‘আমাদের পুরোহিত মশাইয়ের এই কাজটা মোটেও পছন্দ হয়নি! তবে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার পর তিনি আমার কানে কানে বললেন, সত্যিই তুমি খুব ভাগ্যবতী।’

দিতির শেয়ার করা এই ভিডিও অনলাইনে সাড়া ফেলেছে। অজস্র লাইক, কমেন্ট, শেয়ার হয়েছে এই ভিডিওটিতে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..