1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. Azharislam729@gmail.com : ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ্ববিদ্যালয়
  4. bobinrahman37@gmail.com : Bobin Rahman : Bobin Rahman
  5. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  6. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  7. harun.cht@gmail.com : চৌধুরী হারুনুর রশীদ : চৌধুরী হারুনুর রশীদ
  8. shanto.hasan000@gmail.com : Rakibul Hasan : Rakibul Hasan
  9. msharifhossain3487@gmail.com : Md Sharif Hossain : Md Sharif Hossain
  10. humiraproma8@gmail.com : হুমায়রা প্রমা : হুমায়রা প্রমা
  11. dailyprottoy@gmail.com : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক : প্রত্যয় আন্তর্জাতিক ডেস্ক
  12. namou9374@gmail.com : ইকবাল হাসান : ইকবাল হাসান
  13. mohammedrizwanulislam@gmail.com : Mohammed Rizwanul Islam : Mohammed Rizwanul Islam
  14. hasanuzzamankoushik@yahoo.com : হাসানুজ্জামান কৌশিক : এ. কে. এম. হাসানুজ্জামান কৌশিক
  15. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  16. niloyrahman482@gmail.com : Rahman Rafiur : Rafiur Rahman
  17. Sabirareza@gmail.com : সাবিরা রেজা নুপুর : সাবিরা রেজা নুপুর
  18. prottoybiswas5@gmail.com : Prottoy Biswas : Prottoy Biswas
  19. rajeebs495@gmail.com : Sarkar Rajeeb : সরকার রাজীব
  20. sadik.h.emon@gmail.com : সাদিক হাসান ইমন : সাদিক হাসান ইমন
  21. safuzahid@gmail.com : Safwan Zahid : Safwan Zahid
  22. mhsamadeee@gmail.com : M.H. Samad : M.H. Samad
  23. Shazedulhossain15@gmail.com : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু : মোহাম্মদ সাজেদুল হোছাইন টিটু
  24. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  25. showdip4@gmail.com : মেহেরাবুল ইসলাম সৌদিপ : মেহেরাবুল ইসলাম সৌদিপ
  26. shrabonhossain251@gmail.com : Sholaman Hossain : Sholaman Hossain
  27. tanimshikder1@gmail.com : Tanim Shikder : Tanim Shikder
  28. riyadabc@gmail.com : Muhibul Haque :
  29. Fokhrulpress@gmail.com : ফকরুল ইসলাম : ফকরুল ইসলাম
  30. uttamkumarray101@gmail.com : Uttam Kumar Ray : Uttam Kumar Ray
  31. msk.zahir16062012@gmail.com : প্রত্যয় নিউজ ডেস্ক : প্রত্যয় নিউজ ডেস্ক

ভয়াবহ হামলার পর ক্রিমিনা শহর দখলে নিলো রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের আরও একটি শহর দখলে নিয়েছে রাশিয়া। ভয়াবহ হামলার পর সোমবার (১৮ এপ্রিল) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এই শহরটি দখলে নেয় রুশ সেনারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ভয়াবহ হামলার মাধ্যমে ‘সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে’ ক্রিমিনা শহরের দখল নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

ক্রিমিনা শহরটি পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে অবস্থিত। শহর হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লুহানস্কের আঞ্চলিক গভর্নর সার্গি গাইদে বলেন, ‘রোববার থেকে সোমবার ক্রেমিনাতে রাতে বড় ধরনের হামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়ার সামরিক বাহিনী ইতোমধ্যেই শহরটিতে প্রবেশ করেছে। রুশ সেনাদের সঙ্গে ব্যাপক সংখ্যায় সামরিক সরঞ্জাম রয়েছে… ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধারা পিছু হটে নতুন অবস্থানে চলে গেছে।’

ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ দেশের পূর্বাঞ্চলে রাশিয়ার আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘দোনেতস্ক, লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের প্রায় পুরো ফ্রন্ট লাইন বরাবর হামলাকারী আমাদের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছে। সৌভাগ্যবশত, আমাদের সামরিক বাহিনী (তাদের জায়গা) এখনও ধরে রেখেছে।’

অবশ্য পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করার পর রুশ সামরিক বাহিনী দু’টি এলাকার দখল নিয়েছে বলে স্বীকার করেছেন তিনি। ওলেক্সি দানিলভ বলছেন, ‘ক্রিমিনা এবং ছোট অন্য একটি শহর (রুশ সামরিক বাহিনীর দখলে চলে গেছে)। কিন্তু এখনও লড়াই চলছে। আমরা আমাদের ভূখণ্ড কারও হাতে তুলে দেবো না।’

ক্রিমিনা শহরটি আঞ্চলিক প্রশাসনের কেন্দ্র ক্র্যামাতোরস্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে শহরটিতে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করতেন। কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি দখল করা ছিল রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..