শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে মাদক নির্মূল ও কিশোর গ্যাং প্রতিরোধের শীর্ষক আলোচনা সভা রূপগঞ্জ থানা হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবির হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) রূপগঞ্জ আরো উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম উপদেষ্টা BHRC রূপগঞ্জ আঞ্চলিক শাখার, টালী মোঃ সুমন মাস্টার বিশেষ প্রতিনিধি BHRC সদর দপ্তর ঢাকা ও সহ-সভাপতি BHRC নারায়ণগঞ্জ জেলার এবং জেনারেল সেক্রেটারি BHRC আঞ্চলিক শাখা। অনুষ্ঠানের সভাপতি হিসাবে ছিলেন জনাব এ এফ এম সায়েদ, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা ।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহান আফরোজ নাফিজ সভাপতি মুড়াপাড়া ইউনিয়ন শাখা, সাধারণ সম্পাদক রিফাত আহমেদ নিশান, সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি জুম্মান হোসেন, সহ সাধারণ সম্পাদক সজিব মিয়া, সাংগঠনিক সম্পাদক তুহিন মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ঝর্ণা আক্তার, সহ দপ্তর সম্পাদক নিরব সহ মুড়াপাড়া ইউনিয়ন শাখার মানবাধিকার কর্মীরা ।