সুমন, মোংলা (বাগেরহাট)সংবাদদাতা: মোংলায় রূপান্তরের আয়োজন ও বাস্তবায়নাধীন ‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসনের উদ্যোগ নেয় এনজিও রুপান্তর।
বুধবার (২৭ এপ্রিল) সকালে মোংলা উপজেলা (এসসিআরইএএম) প্রকল্পের আওতায় বেইস খানজাহানিয়া গণবিদ্যালয় ট্রেনিং সেন্টারে প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের অবহিতকরণ ও সার্টিফিকেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
রূপান্তরের স্ক্রিম প্রকল্পের মোংলা উপজেলা ফিল্ড অফিসার সুনীতি রায় এর সভাপতিত্বে বুধার সকাল ১০টায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ খাঁন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা আহবায়ক সাংবাদিক নুর আলম শেখ।
অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, রুপান্তরের স্ক্রিম প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার সুনিতী রায়, রেশমা আক্তার আদরী, কাকলী বৈরাগী।
রুপান্তরের স্ক্রিম প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার সুনিতী রায় বলেন, মোংলা উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের মধ্য থেকে যাচাই করে ২৫০ জন অসহায় কর্মহীনদেরকে প্রশিক্ষন দেয়া হয়েছে। তারা ক্ষুদ্র ব্যাবসা, হাসঁমুরগী পালন, গরু পালনের উপর প্রশিক্ষন নিয়েছেন। শ্রেণিভেদে বিভিন্ন দিনের প্রশিক্ষনে ২৫০ জনকে ২৫ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।

Leave a Reply