রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সুমন, মোংলা (বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনূর্ধ্ব ১৭) মোংলা পোর্ট পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (২৪ মে) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মোংলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে মোংলা পোর্ট পৌরসভা ফুটবল একাদশ ৩-০ গোলের ব্যবধানে সুন্দরবন ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
এর আগে খেলা উদ্বোধন করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অংশ নেন মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সুনিল কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলার সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, সিনিয়র সাংবাদিক ও সাবেক মোংলা উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর আলম শেখ, খুলনার বিশিষ্ট সাংবাদিক সোহাগ দেওয়ান,পৌর কাউন্সিলর ও পৌর কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।